শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’ শেরপুরে অস্ত্রের মুখে ছিনতাইয়ের শিকার রাবির ৮ শিক্ষার্থী স্ত্রীর মুখে এসিড ঢেলে দিলো স্বামী বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিভ্রাট, ইমেইল-ক্লাউডসহ বিভিন্ন সেবায় অচলাবস্থা Is Scene Getting a Sequel? Director Jithu Madhavan Reacts As Suriya-Starrer Crosses Rs 200 Crore | Regional Cinema News Sandpaper row: Will Pat Cummins take legal action against Usman Khawaja? Australia captain answers | Cricket News স্বরাষ্ট্রমন্ত্রী কেন হামলাকে লঘু করতে চাইলেন, ফেসবুকে এমপি নুসরাতের প্রশ্ন রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ বিনা বেতনে চলছে পাঠদান, ড্রেনের পানি দিয়ে তৃষ্ণা নিবারণ শিশুদের

তারা ২ জনই করোনা পজিটিভ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১১ জানুয়ারী, ২০২২
  • ২৩৬ সময় দেখুন
তারা ২ জনই করোনা পজিটিভ


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং তার স্ত্রী রাহাত আরা বেগম করোনায় আক্রান্ত হয়েছেন। সোমবার (১০ জানুয়ারি) রাহাত আর বেগম এবং মঙ্গলবার (১১ জানুয়ারি) মির্জা ফখরুল ইসলাম আলমগীরের করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ আসে। তবে তারা দু’জনেই সুস্থ আছেন এবং উত্তরার বাসাতে অবস্থান করছেন।

বিএনপির চেয়ারপারসনের প্রেসউইং সদস্য শায়রুল কবির খান মঙ্গলবার (১১ জানুয়ারি) বিকেলে সারাবাংলাকে এসব তথ্য জানান।

বিকেল সাড়ে ৪টার দিকে শায়রুল কবির খান সরাবাংলাকে বলেন, ‘উনারা (মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং তার স্ত্রী রাহাত আরা বেগম) দু’জনই করোনা আক্রান্ত। তবে তারা সুস্থ আছেন এবং উত্তরার বাসায় অবস্থান করছেন। সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।’

এর আগে, একই দিন দুপুরে সারাবাংলাকে তিনি বলেন, ‘ভাবির (মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্ত্রী রাহাত আরা বেগম) টেস্ট রিপোর্ট পজিটিভ এসেছে। মহাসচিবে টেস্ট রিপোর্ট এখনো আসেনি। উনার রিপোর্ট আসার পর জানা যাবে।’

এদিকে দলের মহাসচিব এবং তার স্ত্রীর করোনা পজিটিভ হওয়ায় লন্ডন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খোঁজ-খবর রাখছেন বলে জানান শায়রুল কবির খান।

সারাবাংলা/এজেড/পিটিএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর