সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
তুরস্কের ইতিহাস-ঐতিহ্য ও আধুনিকতার রাজধানী আঙ্কারা দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দু’টি রিং পরানো সম্পন্ন অতিরিক্ত মোবাইল আসক্তি: প্রযুক্তির সুবিধা যখন জীবনের সংকট বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জার্মানির ভিসায় নতুন নিয়ম Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ

তারেক রহমানের অনুদান পেয়ে আপ্লুত অসুস্থ ছাত্রদল নেতা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ১৫৭ সময় দেখুন
তারেক রহমানের অনুদান পেয়ে আপ্লুত অসুস্থ ছাত্রদল নেতা


বগুড়া: আমরা বিএনপি পরিবার-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের কাছ থেকে চিকিৎসার জন্য অনুদান পেয়ে আবেগআপ্লুত হয়ে পড়েন অসুস্থ্য ছাত্রদল নেতা মশিউর রহমান রাজু। রাজনীতির মাঠে সচল থেকে কোনো সহযোগিতা না পেলেও জীবনে প্রথমবারের মতো তারেক রহমান প্রদত্ত আর্থিক অনুদান পেয়ে তিনি নিজেকে ভাগ্যবান মনে করছেন।

বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে নওগাঁর রানীনগর উপজেলার খট্টেশ্বর এলাকায় রাজুর নিজ বাড়িতে তার হাতে আর্থিক অনুদান তুলে দেওয়া হয়। দলের একজন দুঃস্থ কর্মীর পাশে দাঁড়ানোর অংশ হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আমরা বিএনপি পরিবার-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের নির্দেশে এই সহায়তা দেওয়া হয়।

আমরা বিএনপি পরিবার-এর আহবায়ক আতিকুর রহমান রুমনের সার্বিক তত্বাবধানে অনুদানের অর্থ আনুষ্ঠানিকভাবে তুলে দেন রাজশাহী-রংপুর বিএনপি মিডিয়া সেলের সমন্বয়ক কালাম আজাদ। একনিষ্ঠ এই নেতার অসুস্থতার খবর জানার পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আর্থিক সহযোগীতার নির্দেশ দেন।

রাজশাহী-রংপুর মিডিয়া সেলের সমন্বয়ক কালাম আজাদ বলেন, ‘মশিউর রহমান রাজু ছাত্রদলের পরীক্ষিত নেতা। তিনি এখন যুবদলের সঙ্গে আছেন। দীর্ঘদিন ধরে শারীরিকভাবে অসুস্থ। তার অসুস্থতার কথা শুনে তার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছি। একই সঙ্গে আমরা বিএনপি পরিবারের প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান আর্থিক সহায়তা পাঠিয়েছেন। এ ছাড়া তার যে কোনো ধরণের সহযোগীতায় আমরা পাশে থাকবো।’

মশিউর রহমান রাজু জানান, ‘রাজনীতির জীবনে কখনো কোনো সহায়তা পাইনি। আজ প্রথম স্বয়ং তারেক রহমানের পক্ষ থেকে এই সহায়তা পেয়ে আমি আবেগআপ্লুত।’ তিনি নিজেকে সবচেয়ে ভাগ্যবান মনে করছেন।

এসময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা ওলামা দলের যুগ্ম সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ ওসমানী, বগুড়া শহর জাসাসের সাবেক সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান পিয়াস, বিএনপি নেতা মিটন, রানীনগর উপজেলা বিএনপির সভাপতি এছাহাক আলী, এসএম আল ফারুক জেমস, মোঃ এমদাদুল হক এমদাদ সহ স্থানীয় নেতৃবৃন্দ।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর