সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
তুরস্কের ইতিহাস-ঐতিহ্য ও আধুনিকতার রাজধানী আঙ্কারা দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দু’টি রিং পরানো সম্পন্ন অতিরিক্ত মোবাইল আসক্তি: প্রযুক্তির সুবিধা যখন জীবনের সংকট বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জার্মানির ভিসায় নতুন নিয়ম Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ

তারেক রহমানের আগমন ঘিরে শাহজালাল বিমানবন্দরে কড়া নিরাপত্তা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
  • ২৬৪ সময় দেখুন
তারেক রহমানের আগমন ঘিরে শাহজালাল বিমানবন্দরে কড়া নিরাপত্তা


ঢাকা: দীর্ঘ প্রায় ১৮ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনকে কেন্দ্র করে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেওয়া হয়েছে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা।

বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা থেকেই বিমানবন্দর ও আশপাশের পুরো এলাকা কয়েক স্তরের নিরাপত্তা বলয়ে ঘিরে ফেলা হয়েছে, যা পরবর্তী ২৪ ঘণ্টা বলবৎ থাকবে।

নিরাপত্তা নিশ্চিত করতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)-এর নিজস্ব নিরাপত্তা ইউনিট এভসেকের পাশাপাশি বিমানবাহিনী, সেনাবাহিনী, এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন, র‍্যাব ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) যৌথভাবে দায়িত্ব পালন করছে। এরই মধ্যে কয়েক হাজার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য বিমানবন্দর ও এর আশপাশের এলাকায় মোতায়েন করা হয়েছে।

বেবিচক সূত্র জানায়, বুধবার বিকাল থেকেই যাত্রী ছাড়া অন্যদের বিমানবন্দরের ভেতরে প্রবেশ সীমিত করা হয়েছে। একই সঙ্গে পুরো এলাকায় ড্রোন ওড়ানোর ওপর কঠোর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পোশাকধারী সদস্যদের পাশাপাশি বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা সাদা পোশাকে সার্বক্ষণিক নজরদারি চালাচ্ছেন।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, তারেক রহমানের অবতরণ থেকে শুরু করে বিমানবন্দর ত্যাগ করা পর্যন্ত অন্তত পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা কার্যকর থাকবে। বিমানবন্দর গোলচত্বর, বেবিচক সদর দফতর, অভ্যন্তরীণ টার্মিনাল এলাকা এবং আমদানি-রফতানি পণ্যের ৯ নম্বর গেটসহ সব প্রবেশ ও বহির্গমন পথে কঠোর নজরদারি রাখা হয়েছে। নির্ধারিত এলাকার বাইরে বিমানবন্দরের কর্মকর্তা-কর্মচারীদের চলাচলেও আরোপ করা হয়েছে বিধিনিষেধ।

উল্লেখ্য, ২০০৮ সালে দেশত্যাগের পর এই প্রথম দেশে ফিরছেন তারেক রহমান। তার প্রত্যাবর্তনকে ঘিরে বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। সম্ভাব্য জনসমাগম ও নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় রেখেই এই বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর