সোমবার, ২৯ জুন ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
শিরোনাম :

তারেক রহমানের জন্য প্রস্তুত বিশেষ গাড়িবহর

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ১৯৪ সময় দেখুন
তারেক রহমানের জন্য প্রস্তুত বিশেষ গাড়িবহর


ঢাকা: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনকে কেন্দ্র করে তাকে বরণ করে নিতে বিশেষ ধরনের গাড়িবহরের ব্যবস্থা করা হয়েছে। একইসঙ্গে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের আশপাশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

বুধবার (২৪ ডিসেম্বর) সকাল থেকেই কার্যালয়ের সামনে ও আশপাশের সড়কে বিশেষ নিরাপত্তা যুক্ত একাধিক গাড়ি প্রস্তুত থাকতে দেখা গেছে।

সরেজমিনে দেখা গেছে, গুলশান কার্যালয়ের সামনের সড়কের এক পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে সাদা রঙের পিকআপ ও এসইউভি ধরনের একাধিক যানবাহন। গাড়িগুলোর পেছনে বিশেষভাবে প্রস্তুত কাভারযুক্ত বক্স, ছাদে মাইক বা লাউডস্পিকার এবং নিরাপত্তা সরঞ্জাম সংযুক্ত রয়েছে। ধারণা করা হচ্ছে, শোভাযাত্রা ও জনসমাগম নিয়ন্ত্রণে এসব গাড়ি ব্যবহার করা হতে পারে।

কার্যালয়ের চারপাশে অতিরিক্ত নিরাপত্তা বেষ্টনী, কাঁটাতারের বেড়া এবং প্রবেশপথে নজরদারি বাড়ানো হয়েছে।

বিএনপির একাধিক নেতা জানান, তারেক রহমানের দেশে ফেরাকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। যে-কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আগেভাগেই প্রস্তুতি নেওয়া হয়েছে।

এদিকে, গুলশান কার্যালয়ের আশপাশে সাধারণ মানুষের কৌতূহলও লক্ষ্য করা গেছে। সার্বিক পরিস্থিতি শান্তিপূর্ণ রাখতে প্রশাসন ও দলীয় পক্ষ থেকে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom