সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
তুরস্কের ইতিহাস-ঐতিহ্য ও আধুনিকতার রাজধানী আঙ্কারা দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দু’টি রিং পরানো সম্পন্ন অতিরিক্ত মোবাইল আসক্তি: প্রযুক্তির সুবিধা যখন জীবনের সংকট বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জার্মানির ভিসায় নতুন নিয়ম Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ

তারেক রহমানের ৬১তম জন্মদিনে ৬১ কপি কোরআন বিতরণ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ১৭০ সময় দেখুন
তারেক রহমানের ৬১তম জন্মদিনে ৬১ কপি কোরআন বিতরণ


ঢাকা: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষ্যে খতমে কোরআন, দোয়া, মিলাদ ও পবিত্র কোরআন শরিফ বিতরণ করেছে ছাত্রদল।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাজধানীর আজিমপুরের হযরত ইবনে মাসউদ রা. হাফিজিয়া মাদরাসা ও লিল্লাহ বোডিংয়ে আয়োজিত অনুষ্ঠানে ছাত্রদল নেতা মো. তরিকুল ইসলাম তারিক নিজ উদ্যোগে ৬১ জন গরিব ও এতিম শিক্ষার্থীর মাঝে ৬১ কপি পবিত্র কোরআন শরীফ উপহার দেন। সেইসঙ্গে তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও দেশ ও জাতির কল্যাণ কামনায় কোরআন খতম, বিশেষ মোনাজাত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রায় ১৩০ জন শিক্ষার্থী ও অতিথির অংশগ্রহণে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। ছাত্রদল নেতা তারিক পুরো আয়োজনটি তদারকি করেন এবং শিক্ষার্থীদের হাতে কোরআন শরিফ তুলে দেন।

তারিক বলেন, ‘তারেক রহমান দেশবাসীর গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারে দীর্ঘদিন ধরে লড়াই করে যাচ্ছেন। দেশের সংকটময় সময়ে তারেক রহমানের দিকনির্দেশনা ছাত্রদলকে সবসময় সঠিক পথ দেখিয়েছে। তার ৬১তম জন্মদিনে আমাদের এই ছোট আয়োজন কৃতজ্ঞতারই বহিঃপ্রকাশ।’

ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হলের সাবেক নির্বাচিত সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম তারিক আরও বলেন, ‘তারেক রহমান বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের প্রতীক। তার নেতৃত্বে দেশের মানুষ আবারও ন্যায়বিচার ও অধিকার ফিরিয়ে পাবে- এ বিশ্বাস আমরা রাখি। আজ এতিম শিক্ষার্থীদের মাঝে কোরআন বিতরণের মাধ্যমে আমরা তার প্রতি শুভকামনা ও দোয়া নিবেদন করছি।’

অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা পবিত্র কোরআন পেয়ে আনন্দ প্রকাশ করেন এবং তারেক রহমানের সুস্বাস্থ্য কামনায় দোয়া করেন। সামগ্রিক আয়োজনটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।

এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক রিয়াজ উদ্দিন, আবুল কাসেম প্রধান, রকিবুল হাসান, জুল হোসেন, সদস্য সাব্বির আহম্মেদস প্রমুখ উপস্থিত ছিলেন।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর