বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

তালেবানের বিরুদ্ধে লড়তে প্রস্তুত পাঞ্জশিরের প্রতিরোধীরা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২৩ আগস্ট, ২০২১
  • ৩০৩ সময় দেখুন
তালেবানের বিরুদ্ধে লড়তে প্রস্তুত পাঞ্জশিরের প্রতিরোধীরা


আন্তর্জাতিক ডেস্ক

তালেবানবিরোধী গোষ্ঠী ন্যাশনাল রেসিসট্যান্স ফ্রন্ট অব আফগানিস্তানে (এনআরএফ) হাজারো সদস্য যোগ দিয়েছেন। তারা দখলদার উগ্রবাদী গোষ্ঠী তালেবানের বিরুদ্ধে লড়তে প্রস্তুত।

প্রতিরোধী গোষ্ঠীটির বৈদেশিক সম্পর্ক বিভাগের প্রধান আলি নাজারি বিবিসিকে জানান, তারা এখনও শান্তিপূর্ণ সমঝোতার চেষ্টা চালাচ্ছেন।

তিনি বলেন, ‘যদি সমঝোতা প্রক্রিয়া ব্যর্থ হয়, তাহলে আমরা কোনো প্রকারের আগ্রাসন মেনে নেব না’।

এদিকে তালেবান দাবি করছে, আফগানিস্তানের পাঞ্জশির উপত্যকায় অবস্থানরত ওই প্রতিরোধী গোষ্ঠীকে কার্যত ঘিরে রাখা হয়েছে। কৌশলগত দিক দিয়ে তাদের অবস্থান দুর্বল।

উৎখাত হওয়া সরকারের ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহ পাঞ্জশির উপত্যকায় প্রতিরোধী দলের নেতৃত্ব দিচ্ছেন। এক টুইট বার্তায় তিনি জানান, উপত্যকার প্রবেশপথের পার্শ্ববর্তী এলাকায় তালেবানরা জড়ো হচ্ছে। তারা সেখানে শক্তিবৃদ্ধি করছে।

উল্লেখ্য যে, উত্তরপূর্ব আফগানিস্তানের পাঞ্জশির অঞ্চল বরাবরই প্রতিরোধী গোষ্ঠীগুলোর ঘাঁটি হয়ে থাকে। এর আগেও আফগানিস্তানে দখলদারদের বিরুদ্ধে সফল অভিযান পরিচালনা করেছিল তারা। ১৯৭৯ থেকে ১৯৮৯ সাল ব্যাপী সোভিয়েত-আফগান যুদ্ধ এবং ১৯৯০ সালে তালেবান বিরোধী যুদ্ধে শক্তিমত্তার পরিচয় দিয়েছে পাঞ্জশিরের প্রতিরোধী যোদ্ধারা।

গত ১৫ আগস্ট কাবুলের নিয়ন্ত্রণ নেওয়ার মাধ্যমে কার্যত গোটা আফগানিস্তানে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে তালেবান। তবে পাঞ্জশির অঞ্চল এখনও প্রতিরোধী গোষ্ঠীর নিয়ন্ত্রণে রয়েছে।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর