বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সব ঘাঁটি গুটিয়ে ইরাক ছাড়ল মার্কিন বাহিনী হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যান হওয়া থেকে বাঁচানোর উপায় বাকৃবিতে ইয়াবাসহ আটক ৪ – Sarabangla ​নোয়াখালীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে বিএনপি ও আওয়ামীলীগ নেতার নেতৃত্বে কুপিয়ে জখম ভূঞাপুরে চিরনিদ্রায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী চাচা সালাম পারভেজ ফকির হৃদ্‌রোগ চিকিৎসা সহজলভ্য করতে সরকারের উদ্যোগ অব্যাহত: স্বাস্থ্যমন্ত্রী বাকলিয়া থানার সাঁড়াশি অভিযান: ১৬ মামলার আসামি মুরাদসহ ৩ জন গ্রেফতার Isha Rikhi Apologises In FIRST Statement After Bigg Boss 20 Eivction: ‘Not Easy For Me’ | Television News From days without food to CWG gold: Ashmita Dey now faces India’s 32-year judo wait at Asian Games | Asian Games 2026 News ‘পলাতক’ সাবেক তথ্য প্রতিমন্ত্রী আরাফাতের দেশত্যাগে নিষেধাজ্ঞা চায় দুদক

তালেবান যোদ্ধাদের ঠেকাতে আফগান বাহিনীর বোমা হামলা শুরু

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২ আগস্ট, ২০২১
  • ৩৫৫ সময় দেখুন
তালেবান যোদ্ধাদের ঠেকাতে আফগান বাহিনীর বোমা হামলা শুরু


আন্তর্জাতিক ডেস্ক

আফগানিস্তানে তালেবান যোদ্ধাদের সঙ্গে তীব্র লড়াই শুরু করেছে দেশটির সেনাবাহিনী। একইসঙ্গে তালেবানের স্থানগুলোতে বোমা হামলা চালাচ্ছে তারা। দেশটির প্রধান প্রধান শহরগুলো দখলে তীব্র আক্রমণে ঝাঁপিয়ে পড়ে তালেবান যোদ্ধারা। তাদের ঠেকাতেই পাল্টা হামলা শুরু করে আফগান বাহিনী। খবর আলজাজিরা।

স্থানীয় বাসিন্দারা জানান, পশ্চিমাঞ্চলীয় হেরাত শহরে শত শত কমান্ডো মোতায়েন করা হয়। যদিও রোববার (১ আগস্ট) হামলার পর দক্ষিণ শহর লস্করগাহের কর্তৃপক্ষ আরও সেনা মোতায়ান করার আহ্বান জানিয়েছিল। তবে আফগান বিমান হামলায় রাস্তায় অনেক লোক মারা গেছে।

মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ন্যাটো সেনাবাহিনী প্রত্যাহার করার পর গত মে’র শেষ দিক থেকে আফগানিস্তানে যুদ্ধের মাত্রা বেড়ে গেছে।

দেশটির প্রত্যন্ত অঞ্চলের বড় বড় এলাকা ও প্রধান প্রধান সীমান্তঞ্চলগুলো দখলে নেওয়ার পর তালেবান যোদ্ধারা এখন প্রদেশিক রাজধানীগুলো দখল করার জন্য আক্রমণের মাত্রা বৃদ্ধি করেছে।

আর পড়ুন: কান্দাহার বিমানবন্দরে রকেট হামলা

এর আগে, শনিবার (৩১ জুলাই) আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে কান্দাহার বিমানবন্দরে অন্তত তিনটি রকেট হামলা চালানো হয়েছে।

বিমানবন্দর প্রধান মাসুদ পশতুন বলেন, গত শনিবার রাতে বিমানবন্দরে তিনটি রকেট হামলা চালানো হয়েছে। এর দুটি রানওয়েতে আঘাত হানে। এ কারণে সকল ফ্লাইট বন্ধ করে দেওয়া হয়। রোববার দিন শেষে বিমানবন্দরটি চালু করার কথাও জানিয়েছিলেন তিনি।

উল্লেখ্য, গত কয়েকদিন ধরেই কান্দাহারের উপকণ্ঠে সরকারি বাহিনী ও তালেবানের মধ্যে তুমুল লড়াই চলছে। সরকারি বাহিনীর লজিস্টিক সার্পোটের জন্য কান্দাহারের বিমান ঘাঁটিটি খুবই গুরুত্বপূর্ণ। ইতোমধ্যেই তালেবানের হেরাত এবং লস্কর ঘাঁটি নিয়ন্ত্রণ নেওয়ার প্রেক্ষাপটে বিমানবন্দরে এ হামলা চালায়।

সারাবাংলা/এনএস





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর