শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ইরান, গাজা, ইউক্রেনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মানে কী Ramayana Box Office Collection Day 1: Ranbir Kapoor, Yash’s Film Mints Rs 64.85 Crore On Opening Day | Bollywood News ‘Ordinary bowler’: Ex-India captain slams CSK’s ‘confusing’ trade, says SRH are the real winners | Cricket News শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টিতে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী মইজ্জ‍্যারটেকে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

তিতুমীর কলেজ ফটোগ্রাফি ক্লাবের বর্ষপূর্তি উদযাপন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ৯ জানুয়ারী, ২০২২
  • ২১৪ সময় দেখুন
তিতুমীর কলেজ ফটোগ্রাফি ক্লাবের বর্ষপূর্তি উদযাপন


তিতুমীর কলেজ করেসপন্ডেন্ট

ঢাকা: ছবি প্রদর্শনী ও কেকে কেটে ১ম বর্ষপূর্তি উদযাপন করেছে সরকারি তিতুমীর কলেজ ফটোগ্রাফি ক্লাব। রোববার (৯ জানুয়ারি) দুপুরে কলেজের মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে তিতুমীর কলেজের অধ্যক্ষ অধ্যাপক তালাত সুলতানা বলেন, ‘তিতুমীর কলেজ ফটোগ্রাফি ক্লাবের বর্ষপূর্তি উপলক্ষে সকলকে অভিনন্দন। পাশাপাশি এত সুন্দর আয়োজনের জন্য ও ধারাবাহিকতা ধরে রাখার লক্ষ্যে সকলের জন্য শুভ কামনা।’

তিতুমীর কলেজ ফটোগ্রাফি ক্লাবের প্রতিষ্ঠাতা ও সভাপতি নয়ন ওয়াদুদ বলেন, ‘তিতুমীর কলেজ ফটোগ্রাফি ক্লাবের বর্ষপূর্তি উপলক্ষে আমরা আলোকচিত্রের আয়োজন করেছি। আলোকচিত্রে বাংলার রূপ বৈচিত্র্য, লাইফ স্টাইল, প্রাকৃতিক, বন্য জীবন ইত্যাদি আমরা তুলে ধরার চেষ্টা করেছি।’

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন তিতুমীর কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মো. মহিউদ্দিন, তিতুমীর কলেজ ফটোগ্রাফি ক্লাবের মডারেটর বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক কামরুন নাহার, বাংলাদেশ ফটোগ্রাফি অ্যাসোসিয়েশনের সভাপতি অপূর্ব রহমান, বাংলাদেশ প্রতিদিনের সাবেক ফটো সাংবাদিক রাফিয়া আহমেদ, তিতুমীর কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মো. রিপন মিয়া, সাধারণ সম্পাদক মাহমুদুল হক জুয়েল মোড়লসহ কলেজের অন্যান্য সংগঠনের সদস্যরা।

সারাবাংলা/এনএসএম/পিটিএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর