বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

তুরস্কে ১১৩ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১২১ সময় দেখুন
তুরস্কে ১১৩ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা


আন্তর্জাতিক ডেস্ক

ভূমিকম্পে বিধ্বস্ত ভবন নির্মাণের সঙ্গে জড়িত ১১৩ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে তুরস্কের সরকার। ইতোমধ্যে তুর্কি পুলিশ ১২ জনকে গ্রেফতার করেছে। এদের মধ্যে কয়েকজন ঠিকাদারও রয়েছেন। এদিকে, তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছে, ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভবন লুটপাট, ডাকাতি বা প্রতারণার অভিযোগে তুর্কি নিরাপত্তা বাহিনী শনিবার অন্তত ৯৮ জনকে গ্রেফতার করেছে।

সর্বশেষ সরকারি তথ্যমতে, তুরস্ক এবং সিরিয়ায় মৃতের সংখ্যা ২৮ হাজার ছাড়িয়েছে। এখনও চলছে উদ্ধার অভিযান। তুরস্কের সাহায্যে হাত বাড়িয়েছে গোটা বিশ্ব। এ পর্যন্ত ১০০টির বেশি দেশ তুরস্কে সহায়তা পাঠিয়েছে।

তবে তুরস্কের দক্ষিণাঞ্চলে সরকারি কর্তৃপক্ষের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করছেন বহু মানুষ। এতে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। উল্লেখ্য, তুরস্কের দক্ষিণাঞ্চলের অসংখ্য ভবন স্থানীয় কর্মকর্তাদের দুর্নীতি এবং সরকারী নীতির কারণে বহু বছর ধরে অনিরাপদ বলে সতর্ক করে আসছিলেন বিশেষজ্ঞরা।

গত সোমবার (৬ ফেব্রুয়ারি) ভোরে তুরস্ক ও সিরিয়ার বিস্তৃত অঞ্চলে ভয়াবহ ভূমিকম্প অনুভূত হয়। এতে হাজার হাজার ভবন ধসে পড়ে। মানবসৃষ্ট ত্রুটি ও অবহেলার কারণে প্রাকৃতিক দুর্যোগের ক্ষতি বহুগুণ বেড়ে গেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর