বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

তুরস্ক ও সিরিয়ায় মৃত্যু অর্ধলাখ ছাড়াবে: জাতিসংঘ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১২৭ সময় দেখুন
তুরস্ক ও সিরিয়ায় মৃত্যু অর্ধলাখ ছাড়াবে: জাতিসংঘ


আন্তর্জাতিক ডেস্ক

তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে মৃত্যুর সংখ্যা ৩৬ হাজার ছাড়িয়েছে। তবে জাতিসংঘ মনে করছে , দুই দেশে মৃত্যুর সংখ্যা অর্ধলাখ ছাড়িয়ে যেতে পারে।

তুরস্কের সরকারি কর্তৃপক্ষের সর্বশেষ তথ্যমতে, দেশটিতে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩১ হাজার ৬৪৩ জন। সিরিয়ায় বিদ্রোহীদের নিয়ন্ত্রিত এলাকায় মৃত্যুর সংখ্যা ৪ হাজার ৫৭৪ বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এছাড়া দামেস্কেভিত্তিক সরকার নিয়ন্ত্রিত এলাকায় মৃত্যু হয়েছে ১ হাজার ৪১৪ জনের। সবমিলিয়ে দুই দেশে ভূমিকম্পে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৬ হাজার ২১৭ জন।

গত সোমবার (৬ ফেব্রুয়ারি) ভোরে তুরস্ক ও সিরিয়ার বিস্তৃত অঞ্চলে ভয়াবহ ভূমিকম্প অনুভূত হয়। এতে হাজার হাজার ভবন ধসে পড়ে। ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে ১৭০ ঘণ্টা পরও জীবিতদের উদ্ধার করা হচ্ছে।

তুরস্ক ও সিরিয়ার পাশে মানবিক সহায়তা নিয়ে দাঁড়িয়েছে ১০০টিরও বেশি দেশ। ত্রাণ সহযোগিতার পাশাপাশি ধ্বংসস্তূপে উদ্ধারকাজ চালানোর জন্য আধুনিক যন্ত্রপাতি, ইঞ্জিনিয়ার, দমকলকর্মী, উদ্ধারকর্মী ও প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর তুরস্ক ও সিরিয়ায় পাঠিয়েছে বহু দেশ।

তবে যুদ্ধে বিভক্ত সিরিয়ায় উদ্ধার, ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম ব্যাপক আকারে চালানো যাচ্ছে না বলে স্বীকার করেছে জাতিসংঘ। রোববার সংস্থাটির ত্রাণ কার্যক্রমের প্রধান মার্টিন গ্রিফিথস বলেছেন, সিরিয়ার কয়েক হাজার বাড়ি ধ্বংস হয়ে গেছে। উত্তর-পশ্চিম সিরিয়ার যে পরিমাণ সহায়তা পাঠানো হচ্ছে তা যথেষ্ট নয়। এসব এলাকায় দুর্যোগগ্রস্ত মানুষের জন্য আরও অনেক কিছুর প্রয়োজন আছে।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর