শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ইরান, গাজা, ইউক্রেনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মানে কী Ramayana Box Office Collection Day 1: Ranbir Kapoor, Yash’s Film Mints Rs 64.85 Crore On Opening Day | Bollywood News ‘Ordinary bowler’: Ex-India captain slams CSK’s ‘confusing’ trade, says SRH are the real winners | Cricket News শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টিতে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী মইজ্জ‍্যারটেকে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

তৃতীয় ও চতুর্থ শ্রেণিতেও ক্লাস সপ্তাহে ২ দিন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর, ২০২১
  • ৩১৩ সময় দেখুন
তৃতীয় ও চতুর্থ শ্রেণিতেও ক্লাস সপ্তাহে ২ দিন


স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: আগামী সপ্তাহ থেকে প্রাথমিক পর্যায়ের তৃতীয় ও চতুর্থ শ্রেণির শিক্ষা কার্যক্রম সপ্তাহে দুই দিন করে হবে। এখন এসব শ্রেণিতে সপ্তাহে এক দিন করে ক্লাস হচ্ছে।

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) রাতে সারাবাংলাকে তথ্যটি নিশ্চিত করেছেন প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলম।

তিনি বলেন, ‘আনুষ্ঠানিক নির্দেশনায় দুই দিন ক্লাসের বিষয়টি জানানো হবে। তবে এরই মধ্যে প্রাথমিকের শিক্ষকরা তা জেনে গেছেন।’

তিনি আরও বলেন, ‘পুরো বছরের পাঠ্যসূচি শেষ করতে হলে পুরো সপ্তাহ জুড়ে ক্লাস নিতে হবে। করোনার জন্য সেটি সম্ভব হচ্ছে না। এজন্য তৃতীয় ও চতুর্থ শ্রেণিতে সপ্তাহে দুদিন করে ক্লাস দিয়েছি। ধীরে ধীরে ক্লাসের সংখ্যা বাড়বে।’

উল্লেখ্য, গত সোমবার থেকে মাধ্যমিকের অষ্টম ও নবম শ্রেণির ক্লাস এক দিন করে বাড়িয়ে সপ্তাহে দুই দিন করা হয়। এর আগে, দীর্ঘ দেড় বছর বন্ধ থাকার পর ১২ সেপ্টেম্বর প্রাথমিক থেকে মাধ্যমিক পর্যন্ত সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে। এর মধ্যে চলতি এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থী এবং পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের প্রতিদিন ক্লাস নেওয়া হচ্ছে। আর এক দিন করে ক্লাস হচ্ছে অন্যান্য শ্রেণির।

সারাবাংলা/টিএস/পিটিএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর