রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১১:৩০ অপরাহ্ন

তৃতীয় বার  নোয়াখালী জেলা আওয়ামীলীগের  সভাপতি   অধ্যক্ষ খায়রুল আনম চৌধুরী সেলিম

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২
  • ১১৯ সময় দেখুন
তৃতীয় বার  নোয়াখালী জেলা আওয়ামীলীগের  সভাপতি   অধ্যক্ষ খায়রুল আনম চৌধুরী সেলিম


লিটন চন্দ্র দাস, সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি :: 

নোয়াখালী জেলা আওয়ামী লীগের তৃতীয় বারের মতো সভাপতি নির্বাচিত হয়েছেন দলটির বর্ষীয়ান নেতা সুবর্ণচর উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ খায়রুল আনম চৌধুরী সেলিম। জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি হিসেবে তাঁর নাম ঘোষণা করা হয়।

সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সভাপতি পদে এই নাম ঘোষণা দেন। তবে একাধিক প্রার্থী থাকায় সাধারণ সম্পাদক পদে কাউকে ঘোষণা করা হয়নি।

সোমবার (৫ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় মাইজদী শহীদ ভুলু স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এর আগে ওবায়দুল কাদের সম্মেলনের উদ্বোধন করেন।

দলীয় সূত্র জানায়, জেলা আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন হয়েছিল ২০১৯ সালের ২০ নভেম্বর। ওই সম্মেলনে প্রস্তাব ও সমর্থনের ভিত্তিতে এএইচএম খায়রুল আনম চৌধুরী সেলিমকে সভাপতি ও সংসদ সদস্য মোহাম্মদ একরামুল করিম চৌধুরীকে সাধারণ সম্পাদক ঘোষণা করেছিলেন সম্মেলনের প্রধান অতিথি ওবায়দুল কাদের।

সেই কমিটি আর পূর্ণাঙ্গ না করে দুই বছরের মাথায় ২০২১ সালের ৩০ সেপ্টম্বর খায়রুল আনম চৌধুরী সেলিমকে আহবায়ক, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট শিহার উদ্দিন শাহীন ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদ উল্যাহ খাঁন সোহেলকে যুগ্ম আহবায়ক করে ৮৭ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন দেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর