বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News

তৃতীয়বারের মতো তাইওয়ানের আকাশসীমায় চীনের ৫৬টি বিমান

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৫ অক্টোবর, ২০২১
  • ৩০৭ সময় দেখুন
তৃতীয়বারের মতো তাইওয়ানের আকাশসীমায় চীনের ৫৬টি বিমান


আন্তর্জাতিক ডেস্ক

তৃতীয়বারের মতো চীনের ৫৬টি যুদ্ধবিমান নিজ সীমানার কাছ দিয়ে উড়ে গেছে বলে জানিয়েছে তাইওয়ান। দেশটির আকাশ সীমায় এটিই সবোর্চ্চ সংখ্যক বিমান পরিচালনা করেছে চীন। গত তিন দিনে স্বায়ত্তশাসিত এই দ্বীপটির আকাশে চীনের যুদ্ধবিমানের অনুপ্রবেশের ঘটনাকে সামরিক নির্যাতন হিসেবে বর্ণনা করা হচ্ছে। খবর আলজাজিরা।

গতকাল সোমবার (৪ অক্টোবর) তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ৩৪টি জে-১৬ ফাইটার জেট, ১২টি এইচ-৬ বোমারু বিমান এবং অন্যান্যসহ মোট ৫২টি যুদ্ধবিমান দেশটির আকাশ সীমার কাছ দিয়ে উড়ে যায়। পরে চীনের আরও চারটি জে-১এস বিমান দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের এয়ার ডিফেন্স আইডেন্টিফিকেশন জোনের পাশ দিয়ে উড়ে যায়।

মন্ত্রণালয় আরও জানায়, এ সময় তাইওয়ানের বিমান বাহিনী দ্রুত তা প্রতিরোধ করে এবং তাদের প্রতিরক্ষা ব্যবস্থা চীনের বিমানগুলোর গতিবিধি পর্যবেক্ষণ করে।

আরও পড়ুন: একদিনের ব্যবধানে আবারও তাইওয়ানের আকাশে চীনের ৩৯ বিমান

তাইওয়ানের প্রতিরক্ষা জোনে চীনের ৩৮ বিমান

এদিকে অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং করপোরেশনকে দেওয়া এক সাক্ষাৎকারে গতকাল সোমবার তাইওয়ানের পররাষ্ট্রমন্ত্রী জোসেফ উ বলেন, ‘তাইওয়ানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করতে যাচ্ছে চীন, এ বিষয়ে আমরা খুবই উদ্বিগ্ন। যদিও এই মুহূর্তে হুমকি আসন্ন নয়।

এর আগে গত শনিবার (২ অক্টোবর) চীনের ৩৯টি যুদ্ধবিমান তাইওয়ানের প্রতিরক্ষা জোনের ওপর দিয়ে উড়ে যায়। এরও আগের দিন শুক্রবার ৩৮টি যুদ্ধবিমান দেশটির প্রতিরক্ষা জোনে প্রবেশ করেছে বলে দাবি করে তাইওয়ান।

তবে তাইওয়ানের এ অভিযোগের বিষয়ে এখন পর্যন্ত দেশটি কোনো মন্তব্য করেনি চীন। তবে এর আগে বলা হয়েছিল, চীনের স্বাধীনতা রক্ষা এবং যুক্তরাষ্ট্র ও তাইওয়ানের ঐক্যের জন্য এই ধরনের বিমান মহড়া পরিচালনা করা হয়েছে।

মূলত গণতান্ত্রিক তাইওয়ানকে নিজেদের একটি বিচ্ছিন্ন প্রদেশ হিসেবে মনে করে চীন, কিন্তু তাইওয়ান নিজেকে একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে ঘোষণা দিয়েছে। দেশটি এক বছরেরও বেশি সময় ধরে চীনের বিমান বাহিনীর বিরুদ্ধে আকাশ সীমা লঙ্ঘনের অভিযোগ করে আসছে।

সারাবাংলা/এনএস





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর