শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’ শেরপুরে অস্ত্রের মুখে ছিনতাইয়ের শিকার রাবির ৮ শিক্ষার্থী স্ত্রীর মুখে এসিড ঢেলে দিলো স্বামী বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিভ্রাট, ইমেইল-ক্লাউডসহ বিভিন্ন সেবায় অচলাবস্থা Is Scene Getting a Sequel? Director Jithu Madhavan Reacts As Suriya-Starrer Crosses Rs 200 Crore | Regional Cinema News Sandpaper row: Will Pat Cummins take legal action against Usman Khawaja? Australia captain answers | Cricket News স্বরাষ্ট্রমন্ত্রী কেন হামলাকে লঘু করতে চাইলেন, ফেসবুকে এমপি নুসরাতের প্রশ্ন রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ বিনা বেতনে চলছে পাঠদান, ড্রেনের পানি দিয়ে তৃষ্ণা নিবারণ শিশুদের

তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জাফরুল্লাহর

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১০ নভেম্বর, ২০২১
  • ২৯১ সময় দেখুন
তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জাফরুল্লাহর


স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: জ্বালানি তেলের দাম ও বাস ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার করার দাবি জানিয়েছেন ভাসানী অনুসারী পরিষদের চেয়ারম্যান ও গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি জাফরুল্লাহ চৌধুরী। তিনি বলেন, এক বছরের মধ্যে জ্বালানি তেলের মূল্য বাড়াবেন না। যে টাকা ব্যাংকে জমা আছে তা থেকে ভর্তুকি দেন। জনগণের অর্থসম্পদ লুটপাট করবেন না।

বুধবার (১০ নভেম্বর) ধানমন্ডির গণস্বাস্থ্য হাসপাতাল মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জুনায়েদ সাকি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

জাফরুল্লাহ চৌধুরী বলেন, জ্বালানি তেলের দাম আন্তর্জাতিক বাজারে অনেক কম। এই দাম বাড়ানোর সিদ্ধান্ত অযৌক্তিক। গণপরিবহন থেকে ভ্যাট ট্যাক্স তুলে দেওয়া হোক। জনগণকে আর নিপীড়ণ করা যাবে না।

তিনি বলেন, তেলের মূল্যবৃদ্ধির কোনো প্রয়োজন নেই। আমাদের ৪৮ বিলিয়ন ডলার জমা আছে। সেখান থেকে ভর্তুকি দেন। তা নাহলে সরকারকে জনগনকে জবাবদিহিতা দিতে হবে।

তিনি আরও বলেন, জনগণের কাছে গণতন্ত্র ফেরত দিতে হবে। আপনাকে পদত্যাগ করতে হবে। আপনি নিজের বুদ্ধিতে চলেন না, জনগণের কথা শুনেন না।

গণসংহতি আন্দোলনের নেতা জুনায়েদ সাকি বলেন, তেলের দাম বাড়িয়ে সরকার মধ্যরাতে কার্যকর করেছে। তারা বলছে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়েছে। কিন্তু তেলের দাম আসলে কমেছে। এতে সরকার জনগণের কাছ থেকে ৪০ হাজার কোটি টাকা লাভ করেছে।

ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেন, পানির দাম, বিদ্যুতের দাম, গ্যাসের দাম বাড়িয়েছে সরকার। আমরা কোনো আন্দোলন করতে পারি নাই। এজন্য সরকার পেয়ে বসেছে, কারণ আমরা মেনে নিচ্ছি সবকিছু। সব লুটপাট হয়ে যাচ্ছে। বেতন হচ্ছে না, এজন্য জনগণকে লুট করতে তেলের দাম বাড়িয়েছে সরকার।

তিনি বলেন, এখন যদি গণপ্রতিরোধ না হয় তাহলে আমার আপনার মত মানুষেরা না খেয়ে মরে যাবে। সাধারণ মানুষকে প্রতিক্রিয়া দেখাতে হবে।

সারাবাংলা/টিএস/এএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর