বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
শিরোনাম :
‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News

তেল সংকট মোকাবিলায় ১০ পরামর্শ আন্তর্জাতিক জ্বালানি সংস্থার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১৮ মার্চ, ২০২২
  • ২০২ সময় দেখুন
তেল সংকট মোকাবিলায় ১০ পরামর্শ আন্তর্জাতিক জ্বালানি সংস্থার


আন্তর্জাতিক ডেস্ক

বিশ্বব্যাপী জ্বালানি তেল সংকট মোকাবিলায় ভোক্তা দেশগুলোকে ১০টি পরামর্শ দিলো আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ)। শুক্রবার (১৮ মার্চ) আইইএ’র প্রতিবেদনে পরামর্শগুলো প্রকাশ করে সংস্থাটি।

প্রতিবেদনে নিকট ভবিষ্যতে ভয়াবহ জ্বালানি সংকটের আশঙ্কা প্রকাশ করা হয়। ইউক্রেনে হামলার কারণে রাশিয়ার উপর নিষেধাজ্ঞার প্রভাবে এ সংকট তৈরি হবে বলে পূর্বাভাস দিয়েছে সংস্থাটি। আইইএ জানিয়েছে, বিশ্বের শীর্ষ জ্বালানি তেল উৎপাদক রাশিয়ার অভাব শিগগিরই পূরণ করা সম্ভব হবে না।

আইইএর প্রতিবেদনে ভোক্তাদের প্রতি প্রধান পরামর্শগুলো হলো— গাড়ির গতি প্রতি ঘণ্টায় কমপক্ষে ১০ কিলোমিটার হ্রাস করা। সপ্তায় তিন দিন ওয়ার্ক ফ্রম হোম নীতি চালু করা। গণপরিবহনের ভাড়া সস্তা করা। মানুষের বাইসাইকেল ব্যবহার ও হাঁটার অভ্যাস তৈরি করা। দূরের যাত্রায় সম্ভব হলে বিমানের পরিবর্তে রেলপথ ব্যবহার করা।

সংকট মোকাবিলায়, উন্নত বিশ্বের শহরগুলোতে গাড়িমুক্ত রোববার চালু করারও পরামর্শ দিয়েছে আইইএ। এছাড়া বৈদ্যুতিক যানবাহনে পেট্রল বা ডিজেলের পরিবর্তে বিদ্যুৎ ব্যবহার বাড়ানোর পরামর্শ দেওয়া হয়।

প্রতিবেদনে আইইএ বলেছে, যেহেতু জ্বালানি তেলের সিংহভাগ ব্যবহার পরিবহনে খাতে হয়ে থাকে, তাই আমাদের পরামর্শগুলো এ খাতকে সামনে রেখে তৈরি করা হয়েছে। এক স্থান থেকে আরেক স্থানে মানুষ ও পণ্য পরিবহনে কিভাবে আরও কম জ্বালানি ব্যবহার করা যায় সেই ব্যবস্থা করাই আমাদের লক্ষ্য।

শীর্ষ ভোক্তা দেশগুলো এসব পরামর্শ মেনে চললে আগামী চার মাসের মধ্যে জ্বালানি তেলের চাহিদা দৈনিক অন্তত ২৭ লাখ হ্রাস করা সম্ভব বলে দাবি করেছে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর