বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

তোপধ্বনি ও ভেরী বাজিয়ে কানাডার নতুন রাজা ঘোষণা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২
  • ১৫৩ সময় দেখুন
তোপধ্বনি ও ভেরী বাজিয়ে কানাডার নতুন রাজা ঘোষণা


আন্তর্জাতিক ডেস্ক

ঢাকা: ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে সিংহাসন আরোহণ করেছেন তার বড় ছেলে চার্লস। ব্রিটেন ছাড়াও কানাডা, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়াসহ আরও ১৫টি দেশেরও রাজা হলেন চার্লস।

শনিবার কানাডার রাজধানী অটোয়ার রিডো হলে রাজা চার্লস তৃতীয়কে এক অনুষ্ঠানের মাধ্যমে কানাডার রাষ্ট্রপ্রধান ঘোষণা করা হয়। এসময় ভেরী বাজিয়ে এবং ২১বার তোপধ্বনির মাধ্যমে প্রয়াত রানিকে শ্রদ্ধা এবং তার ছেলে চার্লসের প্রতি আনুগত্য প্রকাশ করে কানাডা সরকার।

এর আগে কানাডার গভর্নর জেনারেল মেরি সাইমন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং তার মন্ত্রিপরিষদের সামনে অর্ডার ইন কাউন্সিল পেশ করেন। অর্ডার-ইন কাউন্সিলে ছিল রানির মৃত্যু এবং নতুন রাজা তৃতীয় জেমসের সিংহাসন আরোহণের রাজকীয় বার্তা। অর্ডার-ইন কাউন্সিল হলো বিভিন্ন রাজ্যে ব্রিটেনের প্রিভি কাউন্সিলের প্রেরিত রাজ-আদেশ।

প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো স্থানীয় সময় সকাল ১০টায় অর্ডার ইন কাউন্সিলে স্বাক্ষর করেন। এসময় তিনি প্রয়াত রানির জন্য নির্মিত একটি অস্থায়ী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন।

ট্রুডোর স্বাক্ষরের পর রিডো হলে রাজ আদেশটি পড়ে শোনান কানাডার প্রধান বার্তাবাহক সামি খালিদ। এসময় ভেরী বাজানো হয় এবং  ২১বার তোপধ্বনির মাধ্যমে প্রয়াত রানিকে শ্রদ্ধা এবং নতুন রাজার প্রতি আনুগত্য প্রকাশ করা হয়।

উল্লেখ্য যে, রানি এলিজাবেথের মৃত্যুর পর চার্লস স্বয়ংক্রিয়ভাবেই কানাডারও রাজা হয়েছেন। অর্ডার-ইন কাউন্সিলে দেশটির প্রধানমন্ত্রী ট্রুডোর স্বাক্ষর আনুষ্ঠানিকতা মাত্র।

এর আগে গত বৃহস্পতিবার স্কটল্যান্ডের বালমোরাল প্যালেসে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রানি দ্বিতীয় এলিজাবেথ। ওইদিন থেকেই ব্রিটেনের রাজার দায়িত্ব পালন শুরু করেন চার্লস। শনিবার সেন্ট জেমসেস প্যালেসে এক অনুষ্ঠানের মাধ্যমে তৃতীয় চার্লসকে ব্রিটেনের রাজা হিসেবে ঘোষণা করা হয়। প্রিভি কাউন্সিলের প্রায় দু’শ সদস্য এই অনুষ্ঠানে যোগ দেন।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর