বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

তোষাখানা মামলায় ইমরান খানের সাজা স্থগিত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩
  • ১১১ সময় দেখুন
তোষাখানা মামলায় ইমরান খানের সাজা স্থগিত


আন্তর্জাতিক ডেস্ক

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের চেয়ারম্যান ইমরান খানের বিরুদ্ধে তোষখানা মামলায় তিন বছরের সাজা স্থগিত করেছেন দেশটির আদালত। খবর দ্য ডন।

মঙ্গলবার (২৯ আগস্ট) ইসলামাবাদ হাইকোর্ট (আইএইচসি) এই রায় দেন। দেশটির প্রধান বিচারপতি আমের ফারুক ও বিচারপতি তারিক মেহমুদ জাহাঙ্গীরের সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ বহুল প্রত্যাশিত এই আদেশ ঘোষণা করেন।

বিচারপতি আমের ফারুক বলেন, ‘রায়ের কপি খুব শিগগিরই পাওয়া যাবে। আমরা এখন বলছি (ইমরানের) আবেদন গ্রহণ করা হয়েছে।’

পিটিআই চেয়ারম্যানের আইন বিষয়ক সহকারী নাঈম হায়দার পাঞ্জোথাও এক টুইট বার্তায় এ তথ্য নিশ্চিত করেন। তিনি লিখেছেন, ‘প্রধান বিচারপতি আমাদের অনুরোধ গ্রহণ করেছেন। সাজা স্থগিত করেছেন এবং বলেছেন, পরে বিস্তারিত সিদ্ধান্ত দেওয়া হবে।’

তবে ইমরান খান কখন জেল থেকে মুক্তি পাবেন তা এখনো পরিষ্কার করে বলা যাচ্ছে না।

এর আগে, গত ৫ আগস্ট পাকিস্তানের বহুল আলোচিত তোশাখানা দুর্নীতি মামলায় পিটিআই প্রধান ইমরান খানকে দোষী সাব্যস্ত করে তিন বছরের কারাদণ্ড দেন আদালত।

প্রসঙ্গত, ২০১৯ সালে প্রধানমন্ত্রী থাকাকালে বিদেশ থেকে উপহার পাওয়া ঘড়ি রাষ্ট্রীয় তোষাখানায় জমা না দিয়ে ২০ লাখ ডলারে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠে। প্রধানমন্ত্রী থাকাকালে ঘড়িটি সৌদি আরবের বাদশাহ মোহাম্মদ বিন সালমান তাকে উপহার দিয়েছিলেন। এছাড়া ইমরান খান শাসন ক্ষমতায় থাকার সময় আরও অন্যান্য রাষ্ট্রীয় উপহার বিক্রি করে দিয়েছিলেন বলেও অভিযোগ রয়েছে। ওই মামলায় গত ৫ আগস্ট বিচারক নির্বাচন আইনের ১৭৪ ধারায় রায় ইমরান খানের তিন বছরের কারাদণ্ড দিয়েছেন।

এর আগে, গত ৯ মে আল-কাদির দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছিলেন ইমরান খান। এরপর ১২ মে তাকে জামিন দিয়েছিলেন ইসলামাবাদ হাইকোর্ট।

আরও পড়ুন:

৫ বছর ভোটে দাঁড়াতে পারবেন না ইমরান খান

ইমরান খানের ৩ বছরের কারাদণ্ড, গ্রেফতার

সারাবাংলা/এনএস





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর