বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
Border 2 Box Office Day 13: Sunny Deol-Varun Dhawan Film Dips, India Total Hits ₹290 Cr | Bollywood News ‘জামায়াত আমিরের এক্স আইডি হ্যাকে ছরওয়ারের সম্পৃক্ততার প্রমাণ আছে’ T20 WC warm-up: Ishan Kishan secures opening spot as India crush South Africa by 30 runs | Cricket News পাহাড়ি জনপদের দুর্ভোগ নিরসনে বরকলে ওয়াটার অ্যাম্বুলেন্স, শতভাগ বিদ্যুতায়ন ও আধুনিক সড়ক নির্মাণের প্রতিশ্রুতি: গণঅধিকার পরিষদের মনোনীত প্রার্থী এম এ বাসার কালিয়াকৈরে ঝুলন্ত অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার টাঙ্গাইল-২ আসনে ধানের শীষ প্রতীকে সালাম পিন্টুর নির্বাচনী জনসভা ৬টি এয়ারগানসহ গুলি উদ্ধার কালিয়াকৈর পৌরসভা ৫ নং ওয়ার্ড বিএনপি নেতৃত্বে মজিবুর রহমানের ধানের শীষের নির্বাচনী প্রচারণা ও পথসভা কুলাউড়ায় নির্বাচন কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালায় বিভাগীয় কমিশনার রাজশাহী-২ আসনের ভোটারদের নিয়ে জরিপ প্রকাশ, এগিয়ে জামায়াত

ত্রয়োদশ সংসদ নির্বাচনী মৌলভীবাজার-২ ধানের শীষের সমন্বয় সভা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০৮ সময় দেখুন
ত্রয়োদশ সংসদ নির্বাচনী মৌলভীবাজার-২ ধানের শীষের সমন্বয় সভা

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজার-২ কুলাউড়া আসনে ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী শওকতুল ইসলাম শকুর সমর্থনে উপজেলা ও পৌর বিএনপিসহ অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে নির্বাচনী কার্যক্রমের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩১শে জানুয়ারি) উপজেলা বিএনপি’র সভাপতি জয়নাল আবেদীন বাচ্চুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজলের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা বিএনপি’র আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন। সভায় তিনি উপস্থিত নেতা-কর্মীদের উদ্দেশ্যে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে তিনি আগামী ১২ই ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ নির্বাচনে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য কুলাউড়াবাসীর প্রতি বিশেষভাবে অনুরোধ জানান। তিনি আরো বলেন, যদি দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে কেউ যদি অন্য প্রার্থীর পক্ষে কাজ করেন প্রমাণসহ রাখবেন। এদের জায়গা বিএনপিতে হবেনা।

জেলা বিএনপি’র সদস্য সচিব আব্দুর রহিম রিপন বিশেষ অতিথির বক্তব্যে বলেন, দলের নির্দেশ অমান্য করে অন্য প্রার্থীর হয়ে কাজ করলে তিনি যেই হউক, ওয়ার্ড থেকে স্থায়ী কমিটির সদস্য হলেও তাকে ক্ষমা করা হবেনা। এক্ষেত্রে ছাড় নেই জিরো টলারেন্সনীতি অনুসরণ করা হবে। বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমরা জুলাই আন্দোলনে ছাত্রদের সাথে ছিলাম। সুতরাং জুলাই সনদের স্বীকৃতি পেতে আমরা ‘হ্যাঁ এর পক্ষে অবস্থান নিব। এটা আমাদের দলের চেয়ারম্যানের নির্দেশ। একটা প্রতিপক্ষ এটাকে নিয়ে সমালোচনা করতেছে, আমরা আমাদের অবস্থান স্পষ্ট করতেছি, আমরা হ্যাঁ এর পক্ষে অবস্থান নিব। এজন্য শুধুই ধানের শীষে ভোট চাইলে হবেনা, পাশাপাশি হ্যাঁ এর পক্ষে প্রচারণা করতে হবে।

অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন বহির্বিশ্ব জাতীয়তাবাদী ফোরাম কুলাউড়ার উপদেষ্টা শরিফুজ্জামান চৌধুরী তপন, সভাপতি ড. সাইফুল আলম চৌধুরী, সাধারণ সম্পাদক আলহাজ্ব সৈয়দ জুবায়ের আলী, উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক শামীম আহমদ চৌধুরী, সাবেক আহ্বায়ক রেদওয়ান খাঁন, বিএনপি নেতা এস এম জামান মতিন, এম এ মজিদ, উপজেলা বিএনপি’র সহ-সভাপতি আব্দুল জলিল জামাল, যুগ্ম সাধারণ সম্পাদক কমর উদ্দিন আহমদ কমরু, সাংগঠনিক সম্পাদক আব্দুল মুক্তাদির মনু, যুক্তরাজ্য প্রবাসী বিএনপি নেতা আব্দুল মুহিত ভিপি সোহেল, বিএনপি নেতা মইনুল হক বকুল, বদরুল হোসেন খান, সুফিয়ান আহমদ, দেলোয়ার হোসেন, পৌর বিএনপি’র আহ্বায়ক খন্দকার মুহিবুর রহমান মলাই, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল মন্নান, সদস্য হারুনুর রশীদ, কায়সার আরিফ, শামীম আহমদ, উপজেলা যুবদলের আহ্বায়ক জুবের আহমদ খান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাওসার আহমদ নিপার, উপজেলা স্বেচ্ছা সেবকদলের আহ্বায়ক রেজাউল আলম ভুঁইয়া খোকন, সদস্য সচিব গিয়াস উদ্দিন মোল্লা, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমদ টিপু, সদস্য সচিব সাইফুর রহমান, যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা, পৌর ছাত্রদলের আহ্বায়ক আতিকুল ইসলাম আতিক, কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক মৌসুম সরকার, মৌলভীবাজার-২আসনের ধানের শীষের মিডিয়া ম্যানেজার সাইফুর রহমান প্রমুখ। এসময় উপজেলার ১৩টি ইউনিয়ন, পৌর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমন্বয় সভায় উপস্থিত নেতারা ধানের শীষের পক্ষে জনমত গঠন, ভোটারদের কেন্দ্রে উপস্থিতি নিশ্চিতকরণ, নির্বাচনের দিন ভোটকেন্দ্রের নিরাপত্তা ও ব্যবস্থাপনা তদারকি এবং প্রার্থীর বিজয় সুনিশ্চিত করতে বিভিন্ন দিক-নির্দেশনামূলক বিষয়ে আলোচনা করা হয়।

বিএনপি মনোনীত প্রার্থী শওকতুল ইসলাম শকু বলেন,ধানের শীষ উন্নয়ন অগ্রগতির ও সমৃদ্ধির প্রতীক। তাই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কুলাউড়ার সার্বিক উন্নয়নের জন্য অতীতের সকল ভেদাভেদ ভুলে সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধ থেকে বিপুল ভোটে ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর