বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

ত্রিপুরায় বিজেপি, নাগাল্যান্ডে বিজেপিজোট, মেঘালয়ে এগিয়ে ‘এনপিপি’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩
  • ১১৪ সময় দেখুন
ত্রিপুরায় বিজেপি, নাগাল্যান্ডে বিজেপিজোট, মেঘালয়ে এগিয়ে ‘এনপিপি’


আন্তর্জাতিক ডেস্ক

২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে ২০২৩ সালে প্রথম বিধানসভা ভোট হয়েছে ত্রিপুরা, মেঘালয় এবং নাগাল্যান্ডে। ভোটের ফলে ত্রিপুরায় একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিজেপি। আর নাগাল্যান্ডে জিততে যাচ্ছে গেরুয়া জোট।

বৃহস্পতিবার (২ মার্চ) বিধানসভা নির্বাচনের ভোট গণণাকালে এসব তথ্য জানা গেছে। খবর টাইমস অফ ইন্ডিয়ার।

ভোটের ফলে ত্রিপুরায় ৩২টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি। অন্যদিকে, সিপিএম ১২, তৃণমূল কংগ্রেস ১১, কংগ্রেস ৪টি আসনে এগিয়ে।

পাশাপাশি নাগাল্যান্ডে এনডিপিপি-বিজেপি জোট সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে। ভোটের ফলে এনডিপিপি ২৬ আসনে, বিজেপি ১৪টি আসনে এগিয়ে রয়েছে। আর এনপিএফ ৩টি আসনে এগিয়ে থাকলেও কংগ্রেস একটিতে জয়ের পথে নেই।

অন্যদিকে, মেঘালয়ে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার আশা করছে এনপিপি। আগের বার বিজেপির সঙ্গে জোট বেঁধে সরকার গড়লেও এবার বিদায়ী মুখ্যমন্ত্রী কনরাড সাংমার দল একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার আশা করছে। আসন্ন জয়ের অনুমান করে মেঘালয়ে ইতিমধ্যেই উদ্যাপনের প্রস্তুতি শুরু করেছে এনপিপি।

আপাতত এ রাজ্যে ৯টি আসনে এগিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে বিরোধী দল ইউডিপি। বিজেপি এগিয়ে রয়েছে ৭টি আসনে। তৃণমূল আর কংগ্রেস ৫টি করে আসনে এগিয়ে রয়েছে মেঘালয়ে।

সারাবাংলা/এমও





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর