বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

থাইল্যান্ডে বৈধতা পেল গাঁজার ব্যবসা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৯ জুন, ২০২২
  • ১৬৩ সময় দেখুন
থাইল্যান্ডে বৈধতা পেল গাঁজার ব্যবসা


আন্তর্জাতিক ডেস্ক

দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রথম দেশ হিসেবে থাইল্যান্ডে অবৈধ মাদকের তালিকা থেকে গাঁজা বাদ দেওয়া হয়েছে। এর মধ্য দিয়ে, দেশটির নাগরিকরা বাড়িতে গাঁজার চাষ এবং বাজারে বিক্রি করতে পারবেন। যদিও, সেখানে গাঁজার বিনোদনমূলক ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা এখনো প্রত্যাহার করা হয়নি।

গাঁজার পক্ষে থাকা আইনজীবীরা বিবিসিকে জানিয়েছেন, ধাপে ধাপে তারা গাঁজা ব্যবহার বৈধ করার জন্য কাজ শুরু করেছেন।

সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, গাঁজা উৎপাদন এবং বিপণনে বৈধতা দেশটির কৃষি এবং পর্যটন খাতে নতুন দিগন্ত উন্মোচন করবে। একইসঙ্গে, সরকারিভাবে নাগরিকদের মধ্যে ১০ লাখ গাঁজা গাছের চারা বিতরণ করা হবে বলে জানিয়েছে বিবিসি।

এ ব্যাপারে থাইল্যান্ডের উপ প্রধানমন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রী অনুতিন চারনবিরাকুল সামাজিক যোগাযোগের মাধ্যমে বলেছেন, এই সুযোগ কাজে লাগিয়ে রাষ্ট্র এবং নাগরিকরা উপার্জনের নতুন মাধ্যমে প্রবেশ করতে পারবে।

বৃহস্পতিবার (৯ জুন) থেকে কর্তৃপক্ষের অনুমতি নিয়ে প্রতিটি থাই পরিবার ছয়টি করে গাঁজার গাছ লাগাতে পারবে। এর বাইরে কোম্পানিগুলো বাণিজ্যিকভাবে গাঁজা উৎপাদন ও বিপণনের জন্য সরকারি অনুমোদন নিতে পারবে।

সারাবাংলা/একেএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর