সিনিয়র করেসপন্ডেন্ট
ঢাকা: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের উদ্বোধন উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত জনসমাবেশ স্থগিত করা হয়েছে।
শনিবার (৭ অক্টোবর) সকাল ১০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের উদ্বোধনের কথা রয়েছে। উদ্বোধন উদযাপন উপলক্ষে কাওলা মাঠে জনসমাবেশের আয়োজন করেছিল আওয়ামী লীগ।
শুক্রবার ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের এক জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়, অতিবৃষ্টির জন্য কর্মীদের দুর্ভোগ ও সমর্থকদের বিড়ম্বনার কথা বিবেচনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবারের কাওলা সিভিল এভিয়েশন মাঠের বিশাল জনসমাবেশ স্থগিতের নির্দেশ দিয়েছেন। সমাবেশটি আগামী ১৪ অক্টোবর বিকেলে একই স্থানে অনুষ্ঠিত হবে।
সারাবাংলা/এনআর/আইই