মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
শিরোনাম :
Ranveer Brar Explains Why BRICS Summit Served Only Vegetarian Food: ‘Want To Stay Away From Controversy’ | Bollywood News EXCLUSIVE | ‘Olympics sapna hai’: Yashvir Singh after ticking off Asian Games and CWG medal boxes | Asian Games 2026 News ‘বিএনপির নেতাকর্মীরা চাঁদাবাজি-দখলবাজি অপরাধের সঙ্গে জড়িত হতে পারে না’ সিএমপি’র বাকলিয়া থানায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ১৫ জন গ্রেফতার কক্সবাজারে ইপসা’র আঞ্চলিক সমন্বয় সভা অনুষ্ঠিত ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, নতুন আক্রান্ত ২০৩৬ স্ক্রল করলেই বিদেশি ভাষার অনুবাদ দেবে গুগল সাংবাদিকের ওপর হামলার পরদিনই তিতুমীর কলেজ ছাত্রদলের কমিটি বিলুপ্ত মৌলভীবাজারে কাঠ ব্যবসায়ী সমিতির আলোচনা সভা ‎ভূঞাপুরে হাড় জোড়া লাগানোর কবিরাজ ও ওষুধ ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা

দমকলকর্মীর ৭ বছরের কন্যার মরদেহ উদ্ধার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৩ জুলাই, ২০২১
  • ৩৪৯ সময় দেখুন
দমকলকর্মীর ৭ বছরের কন্যার মরদেহ উদ্ধার


আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের মিয়ামিতে ভয়াবহ ভবন ধসের ঘটনার পর এক দমকলকর্মীর মেয়ে হারিয়ে যায়। বৃহস্পতিবার রাতে উদ্ধারকর্মীরা ধসে যাওয়া ভবনের ইটপাথরের ধ্বংসস্তূপের নিচ থেকে ৭ বছর বয়েসি মেয়েটির মরদেহ উদ্ধার করেছেন। মিয়ামির উদ্ধার অভিযান কর্তৃপক্ষের প্রধান জোসেফ জারালবান এক বিবৃতিতে এ খবর জানিয়েছেন।

বিবৃতিতে তিনি ওই দমকলকর্মীর নাম পরিচয় প্রকাশ না করার অনুরোধ জানান। এসময় তিনি এ ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করে দমকলকর্মীর পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

মিয়ামি-ডেইড কাউন্টির ফায়ারসার্ভিস প্রধান অ্যালান কমিনস্কি জানিয়েছেন, ওই কর্মী এদিন উদ্ধার অভিযান দলের অংশ ছিলেন না। তার সহকর্মীরা মেয়েটির মরদেহ খুঁজে পায় এবং তাকে খবর দেয়।

সার্ফসাইড শহরে ধসে পড়া ওই ১২তলা ভবনের ধ্বংসস্তূপে এখনও শতাধিক নিখোঁজ রয়েছেন। ওই ভবন ধসে এ পর্যন্ত ২২ জনের মৃত্যু হয়েছে।

এর আগে ২৪ জুন সুউচ্চ ওই ভবনের বিশাল একটি অংশ ধসে পড়ে। ১৫৬ ইউনিট বিশিষ্ট ওই ভবনের অধিকাংশ বাসিন্দাই সে সময় ঘুমিয়ে ছিলেন। ৪০ বছরের পুরনো ভবনটির অংশবিশেষ ধসে পড়ার কারণ এখনো জানা যায়নি।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর