রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News

দলীয় প্রধানের প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ রাখা উচিত: সালাহউদ্দিন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ১২৯ সময় দেখুন


ঢাকা: দলীয় প্রধানের প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ রাখার পক্ষে অবস্থান নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। রোববার (২০ জুলাই) জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেন, “প্রধানমন্ত্রী দলের প্রধান থাকতে পারবেন—এই মত দিয়ে যুক্তি উপস্থাপন করেছে বিএনপি। তবে দলের প্রধান হলেই যে তিনি প্রধানমন্ত্রী হবেন, বিষয়টি এমন নয়। গণতান্ত্রিক রীতি অনুসরণ করেই চূড়ান্ত সিদ্ধান্ত আসবে। তবে আমরা মনে করি, দলীয় প্রধানের প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ রাখা উচিত।”

তিনি যুক্তরাষ্ট্রের উদাহরণ দিয়ে বলেন, “পৃথিবীর অন্যতম পুরোনো গণতান্ত্রিক রাষ্ট্র যুক্তরাষ্ট্রে দলীয় প্রধানই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করে থাকেন। আমাদের দেশেও এ ধরনের সুযোগ গণতন্ত্রের পরিপন্থি নয়।”

সালাহউদ্দিন আহমদ আরও জানান, বৈঠকে ত্রয়োদশ সংশোধনীতে উল্লিখিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় কিছু পরিবর্তন আনার সম্ভাব্যতা নিয়ে আলোচনা হয়েছে। ঐকমত্য কমিশনের পক্ষ থেকে একটি নতুন খসড়া প্রস্তাব বিএনপিকে দেওয়া হয়েছে। বিষয়টি দলীয় ফোরামে পর্যালোচনা করে আনুষ্ঠানিক মতামত জানাবে বিএনপি।

তিনি জানান, আগামী মঙ্গলবার (২২ জুলাই) ঐকমত্য কমিশনের নতুন প্রস্তাব নিয়ে পুনরায় আলোচনা হবে। আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে তত্ত্বাবধায়ক সরকারের গঠনপ্রক্রিয়া ও ক্ষমতার কাঠামো।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর