সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
তুরস্কের ইতিহাস-ঐতিহ্য ও আধুনিকতার রাজধানী আঙ্কারা দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দু’টি রিং পরানো সম্পন্ন অতিরিক্ত মোবাইল আসক্তি: প্রযুক্তির সুবিধা যখন জীবনের সংকট বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জার্মানির ভিসায় নতুন নিয়ম Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ

দলের সিদ্ধান্তে একজনকে মনোনয়ন দেওয়া হয়েছে: রাগীব রউফ চৌধুরী

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ১৮০ সময় দেখুন
দলের সিদ্ধান্তে একজনকে মনোনয়ন দেওয়া হয়েছে: রাগীব রউফ চৌধুরী


কুষ্টিয়া: কুষ্টিয়া-২ (মিরপুর–ভেড়ামারা) আসনের ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী বলেছেন, “আমাদের যেসব নেতা প্রার্থী হয়েছেন, প্রত্যেকেই সম্মানিত ও যোগ্য। দলের সিদ্ধান্তেই একজনকে মনোনয়ন দেওয়া হয়েছে। ব্যক্তিগত পছন্দ-অপছন্দ নয়, এখন আমাদের একটাই লক্ষ্য ধানের শীষকে বিজয়ী করা।”

শনিবার (১৫ নভেম্বর) বিকেলে মিরপুর উপজেলায় রাষ্ট্র কাঠামো সংস্কার ও গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের দাবিতে শ্রমিকদলের উদ্যোগে মতবিনিময় ও আলোচনা সভায় তিনি এসব মন্তব্য করেন।

রাগীব রউফ চৌধুরী আরও বলেন, “জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী প্রত্যেক নেতাকর্মীর দায়িত্ব হলো ধানের শীষের দুর্গ আরও সুদৃঢ় করা। জনগণের সমস্যা ও দাবি-দাওয়া মোকাবিলায় শ্রমিকদলসহ আমরা সবসময় পাশে থাকব……।”

মিরপুর মহিলা ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত মতবিনিময় ও আলোচনা সভার উদ্বোধন করেন জেলা শ্রমিকদলের সভাপতি খ.ম মোখলেচুর রহমা। সভায় সভাপতিত্ব করেন মিরপুর উপজেলা শ্রমিকদলের সভাপতি মামুন। এছাড়া বক্তব্য রাখেন জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান রঞ্জু, মিরপুর উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মুজাম মালিথা, মিরপুর পৌর শ্রমিকদলের আহ্বায়ক আলম খান আলামিনসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর