রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
শিরোনাম :
Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News

দাম্ভিকতা দেখিয়ে ক্ষমতায় টিকে থাকা যায় না: গোলাম পরওয়ার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩২ সময় দেখুন


খুলনা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জনগণের ওপর জুলুম, নির্যাতন করে, দাম্ভিকতা দেখিয়ে ক্ষমতায় টিকে থাকা যায় না। যারা নিকট অতীতে জনগণের ওপর জুলুম নির্যাতন করেছিল, ভেবেছিল আজীবন ক্ষমতায় টিকে থাকবে, জনগণ তাদেরকে দেশছাড়া করেছে।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে খুলনা-৫ আসনের ডুমুরিয়া উপজেলার রংপুর ইউনিয়নের শলুয়া বাজারস্থ ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত ভোটার সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, ‘আগামীতে যদি কেউ ক্ষমতায় এসে অতীতের মত জুলুম নির্যাতন নিপীড়ন চালাতে চায় তাহলে জনগণ তাদেরকেও দেশ ছাড়া করবে। সুতরাং অতীত থেকে গণতান্ত্রিক সকল দলকে শিক্ষা নিতে হবে। যারাই আগামী নির্বাচনে ক্ষমতার মসনদে অধিষ্ঠিত হবে তাদেরকে জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী জুলুম, নির্যাতন, ঘুষ, দুর্নীতি, সন্ত্রাসী, চাঁদাবাজি মুক্ত দেশ গঠন করতে হবে।

তিনি বলেন, ‘সুষ্ঠু, স্বচ্ছ গ্রহণযোগ্য নির্বাচনের জন্য অন্তবর্তীকালীন সরকারের ঘোষিত সময়ের আগেই ঐক্যমত কমিশনের আলোচনায় সকল গণতান্ত্রিক দল যে যে বিষয়ে একমত হয়েছে সেগুলো লিখিতভাবে প্রকাশ করতে হবে। অন্যথায় মৌখিক স্বীকৃতির জুলাই সনদ এ দেশের জনগণের কাছে গ্রহণযোগ্য হবে না ‘

মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, ‘২০০৯ সালে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে ক্ষমতায় এসে পতিত সরকার জনগণের ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করেছিল। ২০১৪ সালে ভোটারবিহীন নির্বাচন, ২০১৮ সালে রাতের ভোট, ২০২৪ সালে ডামি ক্যান্ডিডেট ব্যবহার করে নির্বাচনের মাধ্যমে মূলত তারা একটা কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা কায়েম করেছিল।’

তিনি আরও বলেন, ‘চব্বিশে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে জনগণ তাদের গণতান্ত্রিক অধিকার ফিরে পেয়েছে। ফ্যাসিস্ট সরকারের অব্যাহত দুর্নীতি, দুঃশাসন, লুটপাটের মাধ্যমে দেশকে অর্থশূন্য করেছে। এখন সময় দেশকে গড়ার। আমরা জামায়াতে ইসলামী একটি মানবিক কল্যাণমুখী রাষ্ট্র গড়তে চাই যেখানে প্রতিটা নাগরিকের রাজনৈতিক, অর্থনৈতিক ও ধর্মীয় স্বাধীনতা সমানভাবে ভোগ করতে পারবে। সংখ্যালঘু, সংখ্যাগুরু বলে কোনো শব্দ থাকবে না। আমরা সবাই বাংলাদেশি। সুতরাং দেশের একজন নাগরিক হিসেবে আমরা সবাই সমান অধিকার ভোগ করব।’

এমপি থাকাকালীন সময়ের কথা উল্লেখ করে মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘এমপি থাকাকালীন সময়ে আমি ফুলতলা-ডুমুরিয়ায় প্রায় সাড়ে ৩০০ কোটি টাকার উন্নয়নমূলক কাজ করেছিলাম। এই রংপুর ইউনিয়নের হিন্দু ভাইদের সৎকার করার জন্য শশ্মান ঘাট নির্মাণ, মন্দির উন্নয়ন, নতুন রাস্তা তৈরি, বিদ্যুতায়নসহ স্কুল-কলেজের উন্নয়ন করেছিলাম। আগামী নির্বাচনে আপনারা যদি আমাকে পুনরায় নির্বাচিত করেন তাহলে আমি বিল ডাকাতিয়ার স্থায়ী সমাধানসহ এই অঞ্চলের অসমাপ্ত সকল কাজ সম্পন্ন করার চেষ্টা করব ইনশাআল্লাহ।’

রংপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা আব্দুল মান্নানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মুন্সী মিজানুর রহমান, সহকারি সেক্রেটারি মুন্সী মঈনুল ইসলাম ও অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, খুলনা জেলা কর্মপরিষদ সদস্য এডভোকেট আবু ইউসুফ মোল্যা, জেলা ছাত্রশিবির সভাপতি মো. ইউসুফ ফকির। তরুণ সরকারের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ডুমুরিয়া উপজেলা জামায়াতের নায়েবে আমির গাজী সাইফুল্লাহ ও মাওলানা হাবিবুর রহমান, আড়ংঘাটা থানা আমির মাওলানা মনোয়ার আনসারী, দৌলতপুর থানা আমির মাওলানা মোশাররফ আনছারী, আড়ংঘাটা থানার সাবেক সভাপতি মো. আশরাফ হোসেন, ডুমুরিয়া উপজেলা হিন্দু কমিটির সহ-সভাপতি ডা. হরিদাস মন্ডল, সহ-সভাপতি বুদ্ধদেব মন্ডল, ইউনিয়ন সাধারণ সম্পাদক অমিত বৈরাগী, হিন্দু যুব নেতা নিত্যানন্দ, গুরুপদ সরকার, আমানুল্লাহ হালদার, জাগরনি স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি উজ্জ্বল বিশ্বাস, মহিলা ইউপি সদস্য পারভিন আক্তার, আওলিয়া হোসেন, প্রফুল্ল কুমার, বিধান চন্দ্র ঢালী, রবীন্দ্রনাথ মন্ডল, মো. আলমগীর হোসাইন, মাওলানা ফয়েজ উদ্দিন, মো. আমান উল্লাহ, অধ্যাপক শেখ শাহিনুল ইসলাম প্রমুখ।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর