বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

দায়িত্ব নিয়েই ভারতকে সেনা সরাতে বললেন মালদ্বীপের প্রেসিডেন্ট

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩
  • ১২৭ সময় দেখুন
দায়িত্ব নিয়েই ভারতকে সেনা সরাতে বললেন মালদ্বীপের প্রেসিডেন্ট


আন্তর্জাতিক ডেস্ক

প্রেসিডেন্টের দায়িত্ব নিয়েই ভারতকে মালদ্বীপ থেকে সেনা প্রত্যাহারের আনুষ্ঠানিক অনুরোধ করেছেন মুহাম্মদ মুইজ্জু। মালদ্বীপের রাষ্ট্রপতি কার্যালয় থেকে জারি করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শনিবার (১৮ নভেম্বর) ভারতের কেন্দ্রীয় মন্ত্রী কিরণ রিজিজুর প্রেসিডেন্ট মইজ্জুর সঙ্গে সাক্ষাৎ করেন। তখন প্রেসিডেন্ট আনুষ্ঠানিকভাবে সেনা সরানোর অনুরোধ করেন। বৈঠকে মালদ্বীপের প্রধানমন্ত্রীও উপস্থিত ছিলেন।

ভারতীয় পক্ষ বলেছে, উভয় দেশ একটি কার্যকর সমাধান খোঁজার চেষ্টা করবে।

ভারত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্রটিতে ভারতের প্রায় ৭০ জন সৈন্য রয়েছে। এছাড়া কিছু রাডার এবং নজরদারি বিমানও রয়েছে মালদ্বীপে। মালদ্বীপের জল সীমানায় ভারতীয় টহল জাহাজও টহল দিয়ে থাকে।

ভারতীয় মন্ত্রীর সঙ্গে বৈঠকে মুইজ্জু মালদ্বীপে মাদক পাচার প্রতিরোধ এবং চিকিৎসা সহায়তা কাজে ভারতীয় হেলিকপ্টারের অবদান স্বীকার করেছেন।

মালদ্বীপের রাজনীতিতে মোহামেদ মুইজ্জু চীনপন্থি হিসেবে পরিচিত। তিনি নির্বাচনি প্রচার অভিযানে কট্টর ভারতবিরোধী বক্তব্য দিয়েছিলেন। নির্বাচনের আগে তার প্রতিশ্রুতি ছিল, মালদ্বীপে ভারতের প্রভাব খর্ব করার। মালের সাবেক মেয়র মুইজ্জুর স্লোগান ছিল ‘ইন্ডিয়া আউট’।

ভারত মহাসাগরে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ দেশটিতে চীন ও ভারত বরাবরই প্রভাব বিস্তারের চেষ্টা করে। এবারের নির্বাচনে ভারতপন্থি প্রেসিডেন্ট মোহাম্মদ সোলিহকে পরাজিত করে চীনপন্থি নেতা মইজ্জু প্রেসিডেন্ট নির্বাচিত হন। এতে পাঁচ বছর পর ফের একবার মালেতে বেইজিং ঘেঁষা নেতৃত্ব আসে। প্রেসিডেন্টের শপথ নিয়েই ভারতকে সেনা সরানোর অনুরোধ জানালেন।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর