বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

দাসপ্রথায় ঐতিহাসিক ভূমিকার জন্য ক্ষমা চাইলো নেদারল্যান্ডস

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২
  • ১৩৯ সময় দেখুন
দাসপ্রথায় ঐতিহাসিক ভূমিকার জন্য ক্ষমা চাইলো নেদারল্যান্ডস


আন্তর্জাতিক ডেস্ক

দাসপ্রথায় ঐতিহাসিক ভূমিকার জন্য ডাচ রাষ্ট্রের পক্ষে ক্ষমা চেয়েছেন নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক  রুটে। দাসপ্রথার কারণে বিরূপ পরিণতি বর্তমান দিনেও অব্যাহত থাকার কথা স্বীকার করেছেন তিনি।

সোমবার (১৯ ডিসেম্বর) ডাচ ন্যাশনাল আর্কাইভসে একটি জাতীয় টেলিভিশন ভাষণে প্রধানমন্ত্রী মার্ক রুটে বলেন, ‘আজ আমি ক্ষমাপ্রার্থী।’ তিনি বলেন, ‘শতাব্দী ধরে ডাচ রাষ্ট্র এবং প্রতিনিধিরা দাসপ্রথাকে সক্রিয় ও উদ্দীপিত করেছে এবং এর থেকে লাভবান হয়েছে। এটা সত্য যে আজ জীবিত কেউই দাসপ্রথার জন্য ব্যক্তিগতভাবে অপরাধী নন। তবে দাসত্বের জন্য বংশধরদের বিপুল যন্ত্রণার দায়ভার ডাচ রাষ্ট্র বহন করে।’

বেশ কয়েক দশক আগে থেকেই দেশের ঔপনিবেশিক অতীতের জন্য ক্ষমা চাওয়ার দাবি উঠেছিলে নেদারল্যান্ডসে। লুণ্ঠিত শিল্পকর্ম ফিরিয়ে আনা এবং নেদারল্যান্ডসের ক্ষমা চাওয়ার জন্য সাবেক উপনিবেশ দেশগুলোর তরফ থেকেও চাপ আছে।

তবে সাবেক ডাচ উপনিবেশ দেশগুলোর অধিকার সংগঠনের তরফ থেকে নেদারল্যান্ডসের ক্ষমাপ্রার্থনার দিনক্ষণ নিয়ে আপত্তি উঠেছে। তাদের দাবি, নেদারল্যান্ডস তড়িঘড়ি করে এ সিদ্ধান্ত নিয়েছে। ২০২৩ সালের ১ জুলাই নেদারল্যান্ডসকে ক্ষমাপ্রার্থনার আহ্বান করেছিল তারা। ওই দিন ডাচ রাষ্ট্রে দাস প্রথা বিলুপ্তির ১৬০তম বার্ষিকী। এছাড়া নেদারল্যান্ডসের রাজা যেন ক্ষমাপ্রার্থনা করেন সেই দাবিও জানিয়ে আসছে তারা। তবে সোমবার নেদারল্যান্ডসের রাজার পক্ষে ক্ষমা প্রার্থনা করেন প্রধানমন্ত্রী।

ডাচ রাষ্ট্রের দাসপ্রথার ইতিহাস ২৫০ বছরের। লেইডেন ইউনিভার্সিটির সমীক্ষা অনুসারে, ১৬১২ থেকে ১৮৭২ সালের মধ্যে ডাচদের হাতে সাড়ে পাঁচ লাখ থেকে ছয় লাখ আফ্রিকান নির্যাতিত হয়েছিল। ১৮শ শতকে সুরিনাম এবং গায়ানায় ডাচরা ক্রীতদাস কেনাবেচার বাজার সৃষ্টি করে। ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মাধ্যমে ১৭শ শতকে এশিয়ায় দাস ব্যবসা করে ডাচরা।

১৮৬৩ সালে নেদারল্যান্ডস রাষ্ট্রীয়ভাবে দাসপ্রথা বিলুপ্ত ঘোষণা করে। কিন্তু দাস ব্যবসা শেষ হয় আরও ১০ বছর পর।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর