শনিবার, ০২ মে ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
IPL 2026: ‘I want MS Dhoni’s five trophies’- KL Rahul after surpassing him on IPL list | Cricket News Raja Shivaji, The Devil Wears Prada 2 Get Post-Midnight Shows In Mumbai Amid Huge Demand | DEETS Inside | Bollywood News কর্ণফুলীতে শ্রমিক কল্যান ফেডারেশনের উদ্দ্যোগে মে দিবস উৎযাপন ভূঞাপুরে শ্রমিক দিবসে র‌্যালি-পথসভা শেষে আকর্ষণীয় লাঠিখেলা কালিয়াকৈর ঢাকা টাংগাইল মহাসড়কের পাশে ময়লার দুর্গন্ধে অতিষ্ঠ জনজীবন, ভোগান্তিতে পথচারী ও শিক্ষার্থীরা কর্ণফুলীতে ষড়যন্ত্রমূলক মিথ্যা অপবাদের বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি ‘Don’t count Vaibhav Sooryavanshi’s age’: Shikhar Dhawan’s bold India debut statement | Cricket News কালিয়াকৈরে মহাসড়কে মৃত্যুর ফাঁদ,ফায়ার সার্ভিসের সামনে ফুটওভার ব্রিজের দাবিতে ফুঁসছে ১০ হাজার শ্রমিক Shah Rukh Khan Unveils Saif Ali Khan’s Kartavya Poster; Sambhavna Seth And Avinash Dwivedi Announce Pregnancy | Bollywood News কালিয়াকৈরে ইভটিজিংয়ের দায়ে যুবকের কারাদণ্ড

দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনারকে ঢাকায় জরুরি তলব

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ১৭০ সময় দেখুন
দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনারকে ঢাকায় জরুরি তলব


ঢাকা: ভারতের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে সাম্প্রতিক উত্তেজনাপূর্ণ পরিস্থিতির প্রেক্ষাপটে দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে জরুরি ভিত্তিতে ঢাকায় তলব করা হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশ পাওয়ার পর সোমবার (২৯ ডিসেম্বর) রাতেই হাইকমিশনার দেশে ফেরেন। মন্ত্রণালয়ের একটি দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, দিল্লি ও ঢাকার মধ্যে চলমান কূটনৈতিক টানাপোড়েন এবং সাম্প্রতিক ঘটনাপ্রবাহ নিয়ে বিস্তারিত আলোচনা করতেই হাইকমিশনারকে ঢাকায় ডেকে আনা হয়েছে।

প্রায় দুই সপ্তাহ ধরে বাংলাদেশ ও ভারতের সম্পর্ক ঘিরে অস্বস্তিকর পরিস্থিতি বিরাজ করছে। বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের অবস্থা নিয়ে ভারতের বিভিন্ন মহল থেকে বিভ্রান্তিকর ও অতিরঞ্জিত তথ্য ছড়ানোর অভিযোগ রয়েছে। এর জেরে ভারতে অবস্থিত বাংলাদেশের কূটনৈতিক মিশনগুলোকে কেন্দ্র করে হিন্দুত্ববাদী সংগঠনগুলোর বিক্ষোভ দেখায়।

নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে বাংলাদেশ ওই মিশনগুলোতে সাময়িকভাবে ভিসা কার্যক্রম বন্ধ রাখতে বাধ্য হয়। এরই ধারাবাহিকতায় গত ২৩ ডিসেম্বর দুই দেশের কূটনৈতিক ইতিহাসে প্রথমবারের মতো একে অপরের হাইকমিশনারকে পালটাপালটি তলবের ঘটনা ঘটে।

এর মধ্যে গত শুক্রবার (২৬ ডিসেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক নিয়মিত সংবাদ সম্মেলনে বাংলাদেশে সংখ্যালঘুদের বিরুদ্ধে ‘২৯০০টি সহিংস ঘটনার’ অভিযোগ করেন। এ মন্তব্যের প্রতিক্রিয়ায় গত রোববার (২৮ ডিসেম্বর) বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এস এম মাহবুবুল আলম এক বিবৃতিতে অভিযোগটিকে উদ্দেশ্যপ্রণোদিত ও ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেন।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom