বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

দিল্লির উপ-মুখ্যমন্ত্রীর বাসভবনে সিবিআইয়ের তল্লাশি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১৯ আগস্ট, ২০২২
  • ১৮০ সময় দেখুন
দিল্লির উপ-মুখ্যমন্ত্রীর বাসভবনে সিবিআইয়ের তল্লাশি


আন্তর্জাতিক ডেস্ক

ভারতের আম আদমি পার্টির (এএপি) নেতা ও রাজধানী দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার বাসভবনের তল্লাশি চালিয়ে দেশটির গোয়েন্দা ও তদন্ত সংস্থা সিবিআই। এছাড়াও রাজধানীর আরও ২০টি জাগায় অভিযান চালিয়ে সংস্থাটি। শুক্রবার (১৯ আগস্ট) এই অভিযান পরিচালনা করা হয়। খবর এনডিটিভি।

এক টুইট বার্তা তল্লাশির কথা জানিয়ে মণীশ সিসোদিয়া বলেছেন, ‘সিবিআই এখানে আমার বাসভবনে রয়েছে। আমি তদন্ত সংস্থাকে সহযোগিতা করব, তারা আমার বিরুদ্ধে কিছু খুঁজে পাবে না।’

দিল্লির আবগারি নীতিতে কথিত অনিয়মের অভিযোগে এই অভিযান চালানো হচ্ছে বলে জানা গেছে।

সিবিআইয়ের তল্লাশির পর মণীশ সিসোদিয়া বলেন, ‘তার এবং দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈনের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা। এই লোকেরা (মোদি সরকার) দিল্লির শিক্ষা এবং স্বাস্থ্যের দুর্দান্ত কাজ দেখে বিরক্ত। তাই দিল্লির স্বাস্থ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীকে গ্রেফতার করা হয়েছে যাতে শিক্ষা ও স্বাস্থ্যের ভাল কাজ বন্ধ করা যায়… আদালতে সত্য বেরিয়ে আসবে।’

সারাবাংলা/এনএস





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর