সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
তুরস্কের ইতিহাস-ঐতিহ্য ও আধুনিকতার রাজধানী আঙ্কারা দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দু’টি রিং পরানো সম্পন্ন অতিরিক্ত মোবাইল আসক্তি: প্রযুক্তির সুবিধা যখন জীবনের সংকট বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জার্মানির ভিসায় নতুন নিয়ম Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ

দিল্লির লকডাউন ঢাকায় দাফন হয়েছে: জাগপা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ১৫৪ সময় দেখুন
দিল্লির লকডাউন ঢাকায় দাফন হয়েছে: জাগপা


ঢাকা: জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন বলেছেন, ভারতের পরিকল্পনায় ও শেখ হাসিনার নির্দেশে যে লকডাউন কর্মসূচি দেওয়া হয়েছিল, বাংলাদেশের জনগণ তা প্রত্যাখ্যান করেছে। দিল্লির লকডাউন ঢাকায় দাফন হয়েছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল থেকে বিজয়নগর এলাকায় ‘ফ্যাসিবাদ প্রতিরোধ ও আইন-শৃঙ্খলা বাহিনীর সার্বিক সহযোগিতায় জাগপা ছাত্রলীগ ও যুব জাগপা যৌথ গণঅবস্থান’ কর্মসূচি পালন করে। দুপুরে গণঅবস্থান কর্মসূচিতে যোগদান করে প্রধান অতিথির বক্তব্যে জাগপা সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন এসব কথা বলেন।

তিনি বলেন, আগামী ১৭ নভেম্বর শেখ হাসিনার বিরুদ্ধে চূড়ান্ত রায়ের মাধ্যমে দেশের জনগণ ন্যায় বিচার পাবে বলে আমরা আশা করি। তবে ভবিষ্যতে পুরাতন বা নতুন ফ্যাসিবাদ যেন বাংলার মাটিতে জেগে উঠতে না পারে সেজন্য আমাদের লড়াই চলবে। যারা আওয়ামী লীগের মামলা তুলে নিতে চান, যারা আওয়ামী ফ্যাসিবাদকে পুনর্বাসন করতে চান, আগামী নির্বাচনে জনগণ ব্যালটের মাধ্যমে তাদের বিরুদ্ধে জবাব দেবে।

যুব জাগপা সভাপতি নজরুল ইসলাম বাবলুর সভাপতিত্বে ও জাগপা ছাত্রলীগ নেতা এনামুল হকের সঞ্চালনায় আরও বক্তব্য দেন জাগপা প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মো সফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক রওশন আলম আকন্দ, প্রকাশনা সম্পাদক এস এম জিয়াউল আনোয়ার, দেশপ্রেমিক নাগরিক পার্টির চেয়ারম্যান আহসান উল্লা শামীম, যুব জাগপা ও জাগপা ছাত্রলীগ নেতারা।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর