শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
‘We’ve shared the dressing room for so many years’: Rohit Sharma’s heartfelt note for Ajinkya Rahane | Cricket News Ranbir Kapoor, Yash Shine In Ramayana Trailer; Sudesh Berry Calls PM Modi A Vishnu Avatar | Bollywood News কালিয়াকৈরে ইন্টারনেট লাইনে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, দুই হাত হারালেন তরুণ সোহান হাসপাতালের বেডে মৃত্যুর সঙ্গে লড়াই, থানায় অভিযোগ ছাত্রদলের লাগাম টানুন— তারেক রহমানের উদ্দেশে সারজিস শ্যামনগরে জলবায়ু সহনশীল জনগোষ্ঠী তৈরি প্রকল্পের অংশগ্রহণমূলক শিখন ও অভিজ্ঞতা বিনিময় সভা ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৪৬৩ ওয়াই-ফাইয়ের গতি বাড়ানোর উপায় সীমান্তের বেকার তরুণদের দক্ষ করে তুলতে বিজিবির ব্যতিক্রমী উদ্যোগ ঢাকায় পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত Ramayana: Ranbir Kapoor Is Ram, Yash Is Ravana And Sunny Deol Is Hanuman

দীর্ঘ সময় স্মার্টফোন ব্যবহারের ফলে ২০ বছরের মেয়ের ঘাড়ে বড় সমস্যা, 20 year old girl continuous use of mobile phone cause neck like elderly people | লাইফস্টাইল

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩৩ সময় দেখুন


Last Updated:

Smartphone Addiction- দীর্ঘ সময় ধরে ঘাড় নিচু করে মোবাইল দেখার ফলে তাঁর ভয়ানক অবস্থা হয়েছে। তাঁর গলা ও ঘাড় বয়স্কদের মতো হয়ে গেছে। এই কেস দেখে ডাক্তাররাও অবাক হয়ে গেছেন। তাইওয়ানের ঘটনা।

News18News18
News18

কলকাতা : বর্তমান সময়ে তরুণদের অভিভাবকরা খুব চিন্তিত। তাঁদের সন্তানরা দীর্ঘ সময় ধরে মোবাইল ব্যবহার করে চলেছে। কেউ গেম খেলছে, কেউ বা সারাদিন রিলস-এ ডুবে! নিষেধ করলেও কথা শোনে না। এর ক্ষতিকর প্রভাব সম্পর্কে সবাই জানে। তবুও হুঁশ ফিরছে না! এবার এক ২০ বছরের তরুণীর সঙ্গে যা হল, শুনলে অবাক হয়ে যাবেন।

দীর্ঘ সময় ধরে ঘাড় নিচু করে মোবাইল দেখার ফলে তাঁর ভয়ানক অবস্থা হয়েছে। তাঁর গলা ও ঘাড় বয়স্কদের মতো হয়ে গেছে। এই কেস দেখে ডাক্তাররাও অবাক হয়ে গেছেন। তাইওয়ানের ঘটনা। ২০ বছর বয়সী ছাত্রী মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহারের ফলে ব্যাপক ক্ষতিগ্রস্থ। তাঁর গলা ৬০ বছরের বৃদ্ধের মতো হয়ে গেছে। ওই তরুণী মাথাব্যথার সমস্যায় ভুগছিলেন। নিউরোলজিস্ট ড. ইয়ে ত্সুং-হসুন (Yeh Tsung-Hsun) এর কাছে যান ওই তরুণী। তার পরই ডাক্তার তাঁর ঘাড়ের অবস্থা দেখে থ।

পরীক্ষার সময় এক্স-রেতে দেখা যায়, তাঁর সারভাইক্যাল স্পাইন (ঘাড়ের হাড়) স্বাভাবিক ভাঁজ হারিয়ে ফেলেছে। কিছু জায়গায় কশেরুকার (vertebrae) মধ্যে স্লিপ সরে গেছে। এই অবস্থা সাধারণত “টেক্সট নেক” (Text Neck) নামে পরিচিত, যা অকালেই সারভাইক্যাল ডিজেনারেশন (ঘাড়ের হাড়ের ক্ষয়) এর লক্ষণ হতে পারে।

ড. ইয়ে জানিয়েছেন, আজকাল তরুণ-তরুণীরা ঘন্টার পর ঘন্টা মোবাইলের সামনে ঝুঁকে থাকেন। সিরিজ দেখেন, গেম খেলেন ও চ্যাটিং করেন। এই অভ্যাসগুলো ধীরে ধীরে গুরুতর স্বাস্থ্য সমস্যার কারণ হয়ে উঠছে। মানব মস্তিষ্কের ওজন স্বাভাবিকের তুলনায় অনেক বেশি হয়, যদি গলা ৬০ ডিগ্রির কোণে নিচু করা হয়। এতে সারভাইক্যাল স্পাইনে প্রায় ২৭ কেজি চাপ পড়ে। দীর্ঘ সময় ধরে আপনার গলায় একটি ৭-৮ বছরের একটি শিশু ঝুলে থাকার মতো ব্যাপার হতে পারে।

ড. ইয়ে সতর্ক করে বলেন, “টেক্সট নেক” (Text Neck) কেবল ঘাড়ের সীমিত সমস্যা নয়। এটি মস্তিষ্কে রক্ত প্রবাহকেও প্রভাবিত করতে পারে, যার ফলে প্রচণ্ড মাথাব্যথা হতে পারে। এটি ব্রেকিয়াল নার্ভস (Brachial Nerves)-এর ওপর চাপ সৃষ্টি করে কাঁধ, বাহু ও আঙুলে অসাড়তা, ঝিনঝিনি অনুভূতি বা ব্যথা তৈরি করতে পারে।

এই সমস্যা যদি দীর্ঘ সময় ধরে উপেক্ষা করা হলে এটি ডিস্ক হার্নিয়েশন এবং হাড়ে স্পার (spur) গঠনের মতো গুরুতর সমস্যা তৈরি করতে পারে — যা সাধারণত ৫০-৬০ বছরের বয়সে দেখা যায়। ডাক্তাররা বলছেন,  আই-লেভেল স্ক্রিন (Eye-Level Screen) করতে হবে। অর্থাৎ মোবাইল বা স্ক্রিন সবসময় চোখের সমতলে রাখুন। গলা না ঝুঁকিয়ে, বরং হাত একটু ওপরে তুলুন। প্রতি ৩০ মিনিট পর ৫ মিনিট বিরতি নিন। উঠে দাঁড়ান, দূরে তাকান ও কাঁধ ঘোরান।

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/

Smartphone: মাথা নিচু করে মোবাইল দেখেন? সাবধান! ২০ বছরের তরুণীর সঙ্গে যা হল, আজ থেকেই এই অভ্যেস বদলে ফেলবেন শুনলে



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom