শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’ শেরপুরে অস্ত্রের মুখে ছিনতাইয়ের শিকার রাবির ৮ শিক্ষার্থী স্ত্রীর মুখে এসিড ঢেলে দিলো স্বামী বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিভ্রাট, ইমেইল-ক্লাউডসহ বিভিন্ন সেবায় অচলাবস্থা Is Scene Getting a Sequel? Director Jithu Madhavan Reacts As Suriya-Starrer Crosses Rs 200 Crore | Regional Cinema News Sandpaper row: Will Pat Cummins take legal action against Usman Khawaja? Australia captain answers | Cricket News স্বরাষ্ট্রমন্ত্রী কেন হামলাকে লঘু করতে চাইলেন, ফেসবুকে এমপি নুসরাতের প্রশ্ন রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ বিনা বেতনে চলছে পাঠদান, ড্রেনের পানি দিয়ে তৃষ্ণা নিবারণ শিশুদের

দুঃস্থদের মাঝে খাদ্য বিতরণ করল আ. লীগের বন ও পরিবেশ উপ কমিটি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১
  • ৩৭৫ সময় দেখুন
দুঃস্থদের মাঝে খাদ্য বিতরণ করল আ. লীগের বন ও পরিবেশ উপ কমিটি


সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদতবার্ষিকীতে দুঃস্থ-অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করেছেন আওয়ামী লীগের বন ও পরিবেশ উপ কমিটি। সোমবার (১৬ আগস্ট) দুপুরে রাজধানীর শাহবাগে খাদ্য বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে নিজ হাতে খাবার তুলে দেন বন ও পরিবেশ উপ কমিটির সদস্য সচিব এবং বন ও আওয়ামী লীগের পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেন।

দেলোয়ার হোসের বলেন, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে জড়িত ছিল জিয়াউর রহমান। তিনিই পরবর্তীতে খুনি ও স্বাধীনতা বিরোধীদের রাজনৈতিকভাবে লালন-পালন করে প্রতিষ্ঠা করেছিলেন। ইতিহাসের জঘন্যতম এই হত্যাকাণ্ডে জড়িতদের বিচার হয়েছে। এটা জাতির কাছে স্বস্তির। তবে এখনো অনেক খুনি বিদেশে পালিয়ে আছে, তাদের দ্রুত দেশে এনে বিচার করতে হবে।

আওয়ামী লীগের বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেনের সভাপতিত্বে ২১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মতি লাল রায়, ২১ নম্বর ওয়ার্ড কমিশনার আসাদুজ্জামান আসাদ, আওয়ামী যুবলীগের সদস্য মো. জসিম উদ্দিন, আওয়ামী লীগের বন ও পরিবেশ কমিটির সদস্য মিজানুর রহমান লিটন, রেজা ইসলাম, উৎপল সাহা, মিজানুর রহমান রুবেল, চার্লস সিমসন, মাসুম শরীফ নিরব, আরেফিন সিদ্দিক সুজন, হাবিবুর রহমান হাবিব, মাহমুদুল হাসান, আতিকুর রহমান শাহজাহান, আল আমিন জসিম, রফিকুল ইসলাম সুজনসহ অনেকেই এসময় উপস্থিত ছিলেন।

সারাবাংলা/ইএইচটি/এসএসএ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর