রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
শিরোনাম :
Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News

দুই কারখানার শ্রমিকদের বকেয়া পরিশোধের আহ্বান সিপিবির

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪
  • ১১৬ সময় দেখুন
দুই কারখানার শ্রমিকদের বকেয়া পরিশোধের আহ্বান সিপিবির


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: গাজীপুরে বিএনএস গ্রুপের দুই কারখানা ন্যাশনাল কেমিক্যাল ম্যানুফেকচারিং কোং লি. ও এবিকো ইন্ডাস্ট্রিজ লি. এর শ্রমিকদের ৫ মাস ও ৩ মাসের বকেয়া বেতন অবিলম্বে পরিশোধ এবং কারখানা চালুর দাবি জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।

বৃহস্পতিবার (১১ জুলাই) কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স এক বিবৃতিতে এই দাবি জানান।

বিবৃতিতে কমিউনিস্ট পার্টির নেতারা বলেন, শ্রমিকদের বকেয়া বেতন-ভাতা না দিয়ে এবং কোনো প্রকার আইন কানুনের ব্যবস্থা না করে কতিপয় মালিক একদিকে শ্রমিকদের জীবনকে চরম দুর্ভোগের মধ্যে ঠেলে দিচ্ছে। অপরদিকে উৎপাদনে নৈরাজ্য সৃষ্টি করছে। শ্রমিকরা খাদ্য, বাড়িভাড়াসহ কোনো ব্যয় মেটাতে না পেরে মানবেতর জীবনযাপন করছে। যার ফলে মানবাধিকার এবং জাতীয় স্বার্থ লঙ্ঘিত হচ্ছে।

এ অবস্থায় নেতারা সরকারের এই শ্রমিকবিরোধী নীতি কঠোর সমালোচনা করেন। একইসঙ্গে শ্রমিক মেরে মালিক পোষার নীতি পরিত্যাগ করে অবিলম্বে শ্রমিক, শিল্প ও জাতীয় স্বার্থে বকেয়া বেতন পরিশোধ এবং কারখানা চালুর দাবি জানান নেতারা।

সারাবাংলা/এএইচএইচ/একে





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর