মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
শিরোনাম :
‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ ঢাকায় সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৮২ ফ্যাসিস্ট সরকার ফিরে আসবে, এটি ফাঁকা বুলি: বাকৃবি উপাচার্য ‘Kisi Ke Baap Ka Hindustan Thodi Hai’: Diljit Dosanjh Chants ‘Jai Shree Mahakal’ At Indore Concert | Watch | Bollywood News ‘We have to go with values’: Ex-Pakistan pacer Shoaib Akhtar on India’s aggressive celebrations at U19 Asia Cup final | Cricket News

‘দুই বাচ্চার বাবা হয়েছি, এটুকু বোধ আছে!’, নিন্দুকদের ধুয়ে দিয়ে অবসর জল্পনা ওড়ালেন রোহিত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫
  • ১১৩ সময় দেখুন



Last Updated:

রোহিত দাবি করেছেন, সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে একেবারেই ফর্মে নেই তিনি৷ তাই দলের স্বার্থেই সিডনি টেস্ট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন৷

রোহিত শর্মা৷ ছবি- এপি

সিডনি: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিডনিতে পঞ্চম টেস্ট শুরু হওয়ার আগে থেকেই তাঁর অবসর নিয়ে জল্পনা ছড়িয়েছিল৷ সিডনি টেস্ট শুরুর ঠিক আগে তিনি নিজেকে সরিয়ে নেওয়ায় ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মার অবসর জল্পনা আরও জোরাল হয়৷ যদিও সেই সমস্ত জল্পনায় ইতি টানলেন রোহিত নিজেই৷ সিডনি টেস্ট চলাকালীনই রোহিত জানিয়ে দিলেন, শুধুমাত্র এই ম্যাচ থেকেই নিজেকে সরিয়ে নিয়েছেন তিনি৷ শনিবার সম্প্রচারকারী চ্যানেলে প্রাক্তন ভারতীয় তারকা ইরফান পাঠানকে একটি সাক্ষাৎকার দেওয়ার সময় এই মন্তব্য করেন রোহিত৷

রোহিত দাবি করেছেন, সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে একেবারেই ফর্মে নেই তিনি৷ তাই দলের স্বার্থেই সিডনি টেস্ট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন৷

রাখঢাক না করেই রোহিত বলেন, ‘আমি কোথাও যাচ্ছি না৷ এই সিদ্ধান্তের সঙ্গে অবসরেরও কোনও সম্পর্ক নেই৷ খেলা ছেড়ে দেওয়ার কথাও আমি ভাবিনি৷ কিন্তু আমার ব্যাটে রান নেই৷ সেই কারণেই এই ম্যাচ থেকে নিজেকে সরিয়ে নিয়েছি৷ পাঁচ মাস পরেও আমার ব্যাটে রান থাকবে না, সেটাও নিশ্চিত নয়৷ আমি অনেক ক্রিকেট দেখেছি৷ প্রতি মুহূর্তে, প্রত্যেক দিন জীবন বদলে যায়৷ ফলে আমার নিজের উপরে এই বিশ্বাস আছে যে খারাপ সময় কেটে যাবে, কিন্তু একই সঙ্গে আমি বাস্তব পরিস্থিতিকেও উপেক্ষা করতে পারি না৷’

নিন্দুকদেরও নিশানা করতে ছাড়েননি রোহিত৷ তিনি আরও বলেন, ‘ঘরের ভিতরে পেন, ল্যাপটপ নয়তো মাইক হাতে নিয়ে বসে কী লিখছেন অথবা বলছেন, তাতে আমাদের জীবনে কোনও কিছু আসে যায় না৷ আমি এত বছর ধরে ক্রিকেট খেলছি৷ ফলে আমি কখন খেলা ছাড়ব, কোন ম্যাচে বসব অথবা কোন ম্যাচে অধিনায়কত্ব করব তা বাইরে থেকে এরা ঠিক করে দিতে পারে না৷’

নিজস্ব কায়দাতেই রোহিত আরও বলেন, ‘আমি যথেষ্ট বোধ সম্পন্ন একজন মানুষ, পরিণতও৷ দুই সন্তানের বাবাও হয়েছি. ফলে জীবনের থেকে আমার কী চাহিদা, সেটা বোঝার মতো বুদ্ধি আমার আছে৷’

বাংলা খবর/ খবর/খেলা/

Rohit Sharma on retirement: ‘দুই বাচ্চার বাবা হয়েছি, এটুকু বোধ আছে!’ অবসর নিয়ে মুখ খুলে কাদের নিশানা করলেন রোহিত?



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর