বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
শিরোনাম :
নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দুই হাজার বছরের মধ্যে উষ্ণতম গ্রীষ্ম ছিল গত বছর

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪
  • ১০৮ সময় দেখুন
দুই হাজার বছরের মধ্যে উষ্ণতম গ্রীষ্ম ছিল গত বছর


আন্তর্জাতিক ডেস্ক

২০২৩ সালের গ্রীষ্মকালে উত্তর গোলার্ধে গত দুই হাজার বছরের যেকোনো সময়ের চেয়ে বেশি গরম ছিল। মঙ্গলবার (১৪ মে) নেচার জার্নালে প্রকাশিত একটি গবেষণায় এ তথ্য দাবি করা হয়েছে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, চলতি আরও বেশি গরম হতে পারে। মূলত মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনের কারণে পৃথিবী আরও বেশি উত্তপ্ত হয়েছে। এর মধ্যে এল নিনো আবহাওয়া চক্র আরও বেশি উত্তাপ ছড়াচ্ছে।

বিশ্বব্যাপী আধুনিক তাপমাত্রা রেকর্ড শুরু হয়েছিল ১৮৫০ সাল থেকে। বিজ্ঞানীর আগেই দেখিয়েছেন, ২০২৩ সালের গড় তাপমাত্রা অতীতের যেকোনো সময়ে রেকর্ড তাপমাত্রার চেয়ে বেশি ছিল। নতুন গবেষণায় গবেষকরা জলবায়ু পুনর্গঠনের সঙ্গে যন্ত্রগত পরিমাপ একত্রিত করে দুই হাজার বছরের রেকর্ড অনুমান করেছেন।

গবেষকরা দেখেছেন, গত গ্রীষ্মের চরম উষ্ণতা শুধুমাত্র আধুনিক রেকর্ডই ভেঙে দেয়নি বরং যন্ত্রগত রেকর্ডের আগের উষ্ণতম গ্রীষ্মকেও ছাড়িয়ে গেছে। এর আগে সবচেয়ে উষ্ণ গ্রীষ্ম ছিল ২৪৬ খ্রিষ্টাব্দে। গত বছরের উষ্ণতা ছিল তারচেয়েও অর্ধেক ডিগ্রি বেশি। আর ইতিহাসের সবচেয়ে শীতল গ্রীষ্ম ছিল ৫৩৬ সালে। সেবারের তুলনায় গতবারের তাপমাত্রা ৪ ডিগ্রি বেশি।

গবেষণার সহ-গবেষক ইউনিভার্সিটি অব কেমব্রিজ থেকে উলফ বান্টজেন একটি প্রেস রিলিজে বলেছেন, গত বছর নজিরবিহীন গরম ছিল। কিন্তু ঐতিহাসিক রেকর্ডের দিকে তাকালে সেই উত্তাপের প্রকৃত মাত্রা দৃশ্যমান হয়।

বান্টজেন বলেন, যখন আপনি ইতিহাসের দীর্ঘ রেকর্ডের দিকে তাকাবেন তখনই দেখবেন সাম্প্রতিক বৈশ্বিক উষ্ণতা কতোটা নাটকীয়। গত বছর অত্যন্ত উষ্ণ ছিল। যদি আমরা গ্রিন হাউজ গ্যাস নির্গমন নাটকীয়ভাবে কমাতে না পারি তাহলে এই প্রবণতা চলতেই থাকবে।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর