রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News

দুয়েকটা দল পিআর নিয়ে মামারবাড়ির আবদার শুরু করেছে: রিজভী

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ১৩৭ সময় দেখুন


জামালপুর: বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, দুই একটা রাজনৈতিক দল পিআর নিয়ে মামারবাড়ির আবদার শুরু করে দিয়েছে।

তিনি বলেন, ‘পিআর কি এটা অনেকেই জানে না। এটা নিয়ে কখনোই আলোচনা হয়নি, এখন জোড়জবরদস্তি করছে। এ দেশের মানুষ যদি জনপ্রতিনিধিকে না চিনে তাহলে কোথায় ভোট দিবে। যারা আনন্দ বেদনায় সুখে দুখে পাশে ছিল তাদেরকেই সাধারণ মানুষ ভোট দিবে।’

বুধবার (২৭ আগস্ট) বিকেলে জামালপুরের দেওয়ানগঞ্জ গার্লস হাই স্কুল মাঠে দেওয়ানগঞ্জ বকশিগঞ্জ উপেজেলা বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘৫ আগস্ট একটা ভয়ঙ্কর দানবের পরাজয় ও রক্তঝরা আন্দোলনের পরেও জাতীয় রাজনীতি এখনো স্থির হয়নি। কিছু রাজনৈতিক দল মনে করে, তারাই আন্দোলন করেছে, আর কেউ কিছু করেনি। অথচ আমাদের শত শত নেতাকর্মী খুন, গুমসহ নানা নির্যাতনের শিকার হয়েছে। এই ভয়ঙ্কর ফ্যাসিবাদী শাসন মোকাবিলা করেই জুলাই আন্দোলনের মাঠ তৈরি করল বিএনপি। এগুলো কি সব মিথ্যা ও বৃথা হয়ে গেছে? জুলাই আন্দোলনে যারা মারা গেছেন অধিকাংশই তো বিএনপি পরিবারের। তাদেরও কি সব বৃথা।’

শেখ হাসিনা ও আওয়ামী লীগকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘ভারতে যারা বাংলদেশি মুসলমান তাদেরকে বের করে দেওয়া হচ্ছে। কিন্ত শেখ হাসিনাকে তারা আদর করে পালছেন। শেখ হাসিনা ভিডিও করে নাশকতার বার্তা দিচ্ছেন। এইটা দিল্লি সরকারের দ্বিচারিতা।’

নেতাকর্মীদের উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আজকে অনেক বসন্তের কোকিলের আনাগোনা। যারা শেখ হাসিনার আমলে ঘর থেকে বের হয় নাই। তারা এখন অফিস আদালতে মাতাব্বরি করছে। যারা সংগ্রাম করছে, যারা নির্যাতনের শিকার হয়েছে। তারা কখনোই চাঁদাবাজ, দখলবাজ হবে না। ঐ বসন্তের কোকিলরাও নাম ভাঙ্গিয়ে এসব করছে।’

ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, ‘সামনে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। অনেক কঠিন লড়াই অবতীর্ণ করতে হবে। ঐক্যের মাধ্যমেই আমরা বিএনপির হাতকে শক্তিশালী করব।’ ঐক্যবদ্ধ থেকে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান তিনি।

এ সময় আরও বক্তব্য দেন বিএনপির কোষাধ্যক্ষ ও দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এম. রশিদুজ্জামান মিল্লাত,বিএনপি মিডিয়া সেলের আহবায়ক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল, জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর