সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীবরদীতে অবৈধ ভারতীয় কসমেটিকস জব্দ, আড়ালে মূল ব্যবসায়ীরা শিকলবাহা ইউপিতে হোল্ডিং ট্যাক্স আদায়ে অনিয়মের অভিযোগ পূর্বঘোষিত সূচিতেই পরীক্ষা নেবে ঢাকা বিশ্ববিদ্যালয় শ্রমিকদের জন্য ১০০ শয্যাবিশিষ্ট ৬টি বিশেষায়িত হাসপাতাল হবে প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব পদক্ষেপ চায় কপ-৩১ Adnan Sami Calls Out Mumbai Airport T2 Staff For ‘Rude Behaviour’ After 5-Hour Flight Delay: ‘Hadd Hai!’ | Bollywood News As Magnus Carlsen and 23 others await, Total Chess chief defends fast classical-only group stage: ‘Good way to do it’ | Exclusive | Chess News কালিয়াকৈরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত কালিয়াকৈরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ চবির হীরকজয়ন্তী উপলক্ষ্যে ২ দিন ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা

দুর্দান্ত ক্যামেরা ও পাওয়ারফুল প্রসেসর-সহ ২২ জুলাই লঞ্চ হবে OnePlus Nord 2

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১২ জুলাই, ২০২১
  • ৩৯৭ সময় দেখুন
দুর্দান্ত ক্যামেরা ও পাওয়ারফুল প্রসেসর-সহ ২২ জুলাই লঞ্চ হবে OnePlus Nord 2


OnePlus Nord 5G: OnePlus তাঁদের পরবর্তী স্মার্টফোন OnePlus Nord 5G লঞ্চ করতে চলেছে ২২ জুলাই। OnePlus Nord CE 5G, Nord N200 এর পর আরও একটি বাজেট স্মার্টফোন লঞ্চ করতে চলেছে ওয়ানপ্লাস। স্মার্টফনের সঙ্গে একই ইভেন্টে কোম্পানি তাঁদের Oneplus Buds Pro TWS লঞ্চ করবে বলে জানা গিয়েছে। ওয়ানপ্লাস Buds Pro TWS কে নিয়ে বেশি কিছু তথ্য জানায়নি কোম্পানি। তবে, ইতিমধ্যেই নেটদুনিয়ায় এই নতুন স্মার্টফোনটির কিছু স্পেসিফিকেশন ফাঁস হয়েছে; সামনে এসেছে এটির রেন্ডারও।

ওয়ানপ্লাস ইতিমধ্যেই নিশ্চিত করেছে যে, নর্ড ২ ফোনে ডাইমেনসিটি ১২০০ প্রসেসর (MediaTek Dimensity 1200) ব্যবহার করা হবে। যার সৌজন্যে ফোনের ক্যামেরা, গেমিং, ডিসপ্লের পারফরম্যান্স উন্নত করে তোলার জন্য ব্যবহৃত হবে AI প্রযুক্তি। সংস্থার দাবি, OnePlus Nord 2 ইউজারকে এক অভূতপূর্ব গেমিং এক্সপেরিয়েন্স দেবে।

জানা গিয়েছে যে ফ্ল্যাট ডিসপ্লেতে সিঙ্গল হোল পাঞ্চ কাট আউট ডিজাইনে ফোনটিকে তৈরি করা হয়েছে। দুই বেশ বড় আকারের ক্যামেরা কাট আউটের সঙ্গে এর পিছনের ক্যামেরা মডিউলটিকে আয়তাকার করা হয়েছে। শোনা যাচ্ছে যে ফোনে থাকবে 50MP Sony IMX766 প্রাইমারি সেন্সর, এর আগে যা সংস্থার OnePlus 9 Pro মডেলেও চোখে পড়েছিল। বাকি দুই ক্যামেরায় ৮ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড এবং ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর থাকবে বলে খবর পাওয়া যাচ্ছে।

এছাড়া ৯০Hz রিফ্রেশ রেটের সঙ্গে এই ফোনে ৬.৪৩ ইঞ্চি ফুল এইচডি+AMOLED প্যানেল থাকবে বলে খবর রটেছে। ১২GB RAM আর ২৫৬GB ইন্টারনাল স্টোরেজ- বাজারের অন্য প্রতিদ্বন্দ্বীদের মাত দিতে বেশ কোমর বেঁধেই আসছে খবর পাওয়া গিয়েছে যে ৩০W ফাস্ট চার্জিং প্রযুক্তি সমেত ৪,৫০০ mAh ব্যাটারি মিলতে চলেছে এই ফোনে।

খবর যা বলছে, তাতে Nord সিরিজের অন্য ফোনের চেয়ে এর দাম সামান্য হলেও বেশি হতে পারে, তবে তার পরেও ভারতের বাজারে OnePlus Nord 2-এর দাম ৩০ হাজার টাকার মধ্যেই থাকবে বলে শোনা গিয়েছে।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর