বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দুর্নীতির মামলায় সু চির ৫ বছর কারাদণ্ড

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২৭ এপ্রিল, ২০২২
  • ২৩৬ সময় দেখুন
দুর্নীতির মামলায় সু চির ৫ বছর কারাদণ্ড


আন্তর্জাতিক ডেস্ক

মিয়ানমারের একটি সামরিক আদালত গণতন্ত্রপন্থী নেতা অং সান সু চির ৫ বছরের কারাদণ্ডের রায় দিয়েছেন। সুচির বিরুদ্ধে ১১টি দুর্নীতি মামলার প্রথমটিতে দোষী সাব্যস্ত হয়েছেন তিনি। দুর্নীতির মামলা ছাড়াও তার বিরুদ্ধে আরও ৭টি মামলা রয়েছে। বার্তাসংস্থা রয়টার্সের খবর।

রয়টার্সের খবরে বলা হয়, বুধবার (২৭ এপ্রিল) মিয়ানমারের রাজধানী নেপিডোতে সামরিক আদালত সু চির বিরুদ্ধে মামলার রায় দেন। এদিন আদালত বসার কিছুক্ষণের মধ্যে বিচারক রায় ঘোষণা করেন।

৭৬ বছর বয়সী সুচির বিরুদ্ধে মামলার অভিযোগে বলা হয়, রেঙ্গুনের সাবেক মুখ্যমন্ত্রী ফিও মিন থেইনের কাছ থেকে তিনি অবৈধভাবে ১১.৪ কেজি ওজনের স্বর্ণ গ্রহণ করেছিলেন, যার অর্থমূল্য ৬ লাখ মার্কিন ডলার। সূচি অবশ্য এ অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন।

গত বছরের ১ ফেব্রুয়ারি অং সান সুচির নেতৃত্বাধীন ক্ষমতাসীন দল এনএলডিকে উৎখাত করে মিয়ানমারের সামরিক বাহিনী। সে সময় তারা সু চির দলের বিরুদ্ধে নির্বাচনে জালিয়াতির অভিযোগ এনেছিল। তবে, জালিয়াতির অভিযোগ উড়িয়ে দিয়েছিল দেশটির নির্বাচন কমিশন। তখন থেকেই সু চিকে গৃহবন্দি করে রাখা হয়। বর্তমানে তিনি অজ্ঞাত স্থানে গৃহবন্দী রয়েছেন। তবে এবার মামলার রায়ের পর তাকে কারাগারে প্রেরণ করা হবে কি না তা জানা যায়নি।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর