বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
Border 2 Box Office Day 13: Sunny Deol-Varun Dhawan Film Dips, India Total Hits ₹290 Cr | Bollywood News ‘জামায়াত আমিরের এক্স আইডি হ্যাকে ছরওয়ারের সম্পৃক্ততার প্রমাণ আছে’ T20 WC warm-up: Ishan Kishan secures opening spot as India crush South Africa by 30 runs | Cricket News পাহাড়ি জনপদের দুর্ভোগ নিরসনে বরকলে ওয়াটার অ্যাম্বুলেন্স, শতভাগ বিদ্যুতায়ন ও আধুনিক সড়ক নির্মাণের প্রতিশ্রুতি: গণঅধিকার পরিষদের মনোনীত প্রার্থী এম এ বাসার কালিয়াকৈরে ঝুলন্ত অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার টাঙ্গাইল-২ আসনে ধানের শীষ প্রতীকে সালাম পিন্টুর নির্বাচনী জনসভা ৬টি এয়ারগানসহ গুলি উদ্ধার কালিয়াকৈর পৌরসভা ৫ নং ওয়ার্ড বিএনপি নেতৃত্বে মজিবুর রহমানের ধানের শীষের নির্বাচনী প্রচারণা ও পথসভা কুলাউড়ায় নির্বাচন কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালায় বিভাগীয় কমিশনার রাজশাহী-২ আসনের ভোটারদের নিয়ে জরিপ প্রকাশ, এগিয়ে জামায়াত

দুর্নীতি ও সন্ত্রাসনির্ভর রাজনীতি বাংলাদেশে আর চলবে না: মামুনুল হক

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬৫ সময় দেখুন
দুর্নীতি ও সন্ত্রাসনির্ভর রাজনীতি বাংলাদেশে আর চলবে না: মামুনুল হক


শরীয়তপুর: দেশের মানুষ রাজনীতির ভূত লুটপাট ও দুর্নীতি, পেশিশক্তি আর সন্ত্রাস তাড়াতে চায় বলে মন্তব্য করেছেন খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।

সোমবার (২ ফেব্রুয়ারি) রাতে শরীয়তপুর পৌরসভা মাঠে ১১ দলীয় ঐক্যজোটের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন।

এ সময় তিনি বলেন, ‘দেশের মুক্তিকামী মানুষ জাগ্রত হয়েছে, তাই এবার বাংলাদেশের রাজনীতিতে পরিশুদ্ধ আসবে। দুর্নীতি আর সন্ত্রাস নির্ভর রাজনীতি বাংলাদেশে আর চলবে না। স্বাধীন বাংলার মানুষের ন্যায় ও ইনসাফের স্বপ্ন আজও পূরণ হয়নি। গত ৫৪ বছর ধরে শাসনের নামে এ দেশের মানুষের ওপর শোষণ চালানো হয়েছে। এখন সময় এসেছে শোসনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর।’

বক্তব্যে তিনি জুলাই বিপ্লব বাস্তবায়ন ও শহিদদের রক্তের প্রতি শ্রদ্ধা জানাতে এবং যোদ্ধাদের সম্মান প্রদর্শনের জন্য গণভোটে ‘হ্যাঁ’ বাক্সে সিল দেওয়ার আহ্বান জানান।

মামুনুল হক বিভিন্ন রাজনৈতিক দলকে উপদেশ দিয়ে বলেন, ‘আগামীতে এদেশে আর দুর্নীতিবাজরা রাজনীতি করতে পারবে না। বাংলাদেশ এখন বিল্পবীদের দেশ, শরিফ ওসমান হাদিদের দেশ।’

জামায়াতে ইসলামী শরীয়তপুর জেলা শাখার আমির আব্দুর রব হাসেমীর সভাপতিত্বে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন শরীয়তপুর–১ আসনে ১১ দলীয় ঐক্য জোটের প্রার্থী জালালুদ্দিন আহমেদ। এছাড়াও এনসিপি, জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় ঐক্য জোটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর