আন্তর্জাতিক ডেস্ক
বুধবার (১২ জুলাই) জাপান সাগরে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অফ স্টাফ (জেসিএস) কার্যালয় এ তথ্য জানিয়েছে।
উত্তর কোরিয়ার একচেটিয়া অর্থনৈতিক অঞ্চলের আকাশে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি গুপ্তচর বিমান উড্ডয়নের অভিযোগ করার একদিন পর ব্যালিস্টিক মিসাইল ছুঁড়ল পিয়ংইয়ং। যদিও ওয়াশিংটন অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছে, তাদের সামরিক পদক্ষেপ আন্তর্জাতিক আইনের সঙ্গে সঙ্গতিপূর্ণ।
উত্তর কোরিয়ার মিসাইল উৎক্ষেপণের বিষয়টি নিশ্চিত করেছে জাপান। স্থানীয় সময় সকাল ১০টার দিকে ছোড়া ক্ষেপণাস্ত্রটি এক ঘণ্টার বেশি সময় ধরে আকাশে উড়ছে। কোরীয় উপদ্বীপের ৫৫০ কিলোমিটার (৩৪১ মাইল) পূবে সমুদ্রে গিয়ে এটি পড়বে বলে মনে করছেন জাপানি কর্মকর্তারা।
জাপানের প্রতিরক্ষা মন্ত্রী ইয়াসুকাজু হামাদা জানিয়েছেন, উত্তর কোরিয়ার ছুঁড়া মিসাইলটি দূরপাল্লার আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল।
সারাবাংলা/আইই