শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’ শেরপুরে অস্ত্রের মুখে ছিনতাইয়ের শিকার রাবির ৮ শিক্ষার্থী স্ত্রীর মুখে এসিড ঢেলে দিলো স্বামী বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিভ্রাট, ইমেইল-ক্লাউডসহ বিভিন্ন সেবায় অচলাবস্থা Is Scene Getting a Sequel? Director Jithu Madhavan Reacts As Suriya-Starrer Crosses Rs 200 Crore | Regional Cinema News Sandpaper row: Will Pat Cummins take legal action against Usman Khawaja? Australia captain answers | Cricket News স্বরাষ্ট্রমন্ত্রী কেন হামলাকে লঘু করতে চাইলেন, ফেসবুকে এমপি নুসরাতের প্রশ্ন রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ বিনা বেতনে চলছে পাঠদান, ড্রেনের পানি দিয়ে তৃষ্ণা নিবারণ শিশুদের

‘দৃঢ়চিত্ত শেখ রাসেল হতে পারতো শিশুদের স্বাভাবিক বৃদ্ধির পথিকৃৎ’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১৮ অক্টোবর, ২০২১
  • ২৮৮ সময় দেখুন
‘দৃঢ়চিত্ত শেখ রাসেল হতে পারতো শিশুদের স্বাভাবিক বৃদ্ধির পথিকৃৎ’


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, দৃঢ়চিত্ত শেখ রাসেল হতে পারতো শিশুদের স্বাভাবিক বৃদ্ধির পথিকৃৎ। সে সবসময় বঙ্গবন্ধুকে অনুসরণ-অনুকরণ করতো। বেঁচে থাকলে হয়তো আমরা একজন অনুকরণীয় নেতা পেতাম।

সোমবার (১৮ অক্টোবর) পেট্টোবাংলায় ‘শেখ রাসেল দিবস-২০২১’ উদযাপন উপলক্ষে, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ আয়োজিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

নসরুল হামিদ বলেন, ‘ঘাতকরা ১০ বছরের এই শিশুকেও নিস্তার দেয়নি। ১৯৭৫ সালের ১৫ আগস্ট এই কুচক্রী মহল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে। একইসঙ্গে হত্যা করে বাংলাদেশের উন্নয়নের ধারা। স্তব্ধ করে দেয় মানবতা। বিচারের পথও করেছিল রুদ্ধ।’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্ব ও সময়োচিত সিদ্ধান্ত বাংলাদেশেকে সমৃদ্ধ করেছে। এতে বহির্বিশ্বে আমাদের ইতিবাচক ভাবমূর্তি উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হচ্ছে। এখন আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।’

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের অর্থনীতির উচ্চ প্রবৃদ্ধি অব্যাহত রাখতে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সারাবিশ্বে জ্বালানি খাতের যে উত্তাল অবস্থা তা মোকাবিলায় বাস্তব সম্মত পদক্ষেপ এখনই নিতে হবে। দেশজ সম্পদ অনুসন্ধান ও উত্তোলনে গতি আনা অপরিহার্য।’

‘শেখ রাসেল, দীপ্ত জয়োল্লাস, অদম্য আত্মবিশ্বাস’ প্রতিপাদ্যে ‘শেখ রাসেল দিবস-২০২১’ উদযাপন করা হচ্ছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সচিব মো. আনিছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বাংলাদেশ পেট্টোলিয়াম করপোরেশনের চেয়ারম্যান এ বি এম আজাদ ও পেট্টোবাংলার চেয়ারম্যান এ ব এম আবদুল ফাত্তাহ বক্তব্য দেন।

সারাবাংলা/জেআর/পিটিএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর