স্মার্টফোন যদি শরীর হয়, তাহলে ডেটা হল প্রাণশক্তি। কারণ ডেটা ছাড়া স্মার্টফোনে কিছুই করা সম্ভব নয়। তাই ইন্টারনেট ডেটা খুবই গুরুত্বপূর্ণ। অনেক সময়ই দেখা যায় যে, মোবাইল ডেটা চড়চড় করে শেষ হয়ে যাচ্ছে। এর ফলে দিনের বাকিটা সময় আর কিছুই করা যায় না ডেটা না থাকার কারণে। কিন্তু, খুব সহজে একটি উপায় ফলো করলেই এই সমস্যার সমাধান করা সম্ভব। এক নজরে দেখে নেওয়া যাক এই বিষয়ে খুঁটিনাটি।