06
সিংহ রাশি: শ্রী গণেশ বলছেন, আত্মবিশ্বাস এবং এনার্জিতে পূর্ণ দিন হতে চলেছে। ইতিবাচক পরিবেশ থাকবে, যার ফলে কাজ ভাল হবে। ব্যক্তিগত এবং পেশাগত, উভয় ক্ষেত্রেই সুফল মিলবে। চিন্তাভাবনা স্পষ্টভাবে জানাতে হবে, কারণ এই দিন আশপাশের মানুষ এতে প্রভাবিত হতে পারে। পরিবারের সঙ্গে সময় কাটালে মনে আনন্দ থাকবে, সম্পর্কও মজবুত হবে। মাথায় রাখতে হবে, যে কোনও পরিস্থিতিতে ধৈর্য বজায় রাখা গুরুত্বপূর্ণ। স্বাস্থ্যের দিক থেকে দেখলে,সিংহ রাশির জাতক জাতিকাদের সক্রিয় থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। যোগব্যায়াম বা খেলাধুলা মানসিক ও শারীরিক স্বাস্থ্যের উন্নতি ঘটাতে পারে। এই দিন সব ধরনের কাজে সিংহ রাশির জাতক জাতিকাদের দক্ষতা ফুটে উঠবে। নিজের জন্য কিছু করা উচিত, এতে মন ভাল থাকবে। শুভ রঙ: মেরুন, শুভ সংখ্যা: ২