অন্য দিকে, ৩ মূলাঙ্কের জাতক জাতিকাদের সহকর্মীদের সঙ্গে মতবিরোধের লক্ষণ রয়েছে। ৪ মূলাঙ্কের ব্যক্তিদের জন্য এটি একটি মজার দিন। ৫ মূলাঙ্কের জাতক জাতিকাদের সারা দিন মাথাব্যথা এবং জ্বরের অনুভূতি হতে পারে। ৬ মূলাঙ্কের ব্যক্তিদের অক্লান্ত পরিশ্রম করতে হবে। ৭ মূলাঙ্কের আইনি বিরোধের সম্ভাবনা রয়েছে। ৮ মূলাঙ্কের ব্যক্তিদের জমি বা সম্পত্তির ক্ষতির লক্ষণ রয়েছে। ৯ মূলাঙ্কের জাতক জাতিকাদের সম্পর্কে মধুরতা আসবে।
আরও পড়ুন– রাশিফল ১৫ ডিসেম্বর: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সংখ্যাতত্ত্ব নিয়ে এবার নিউজ18 বাংলার জন্য কলম ধরলেন প্রখ্যাত দূরদর্শী জ্যোতিষী চিরাগ দারুওয়ালা। দেখে নেওয়া যাক বিশদে, জ্যোতিষী চিরাগ দারুওয়ালা এদিনের জন্য কী ভবিষ্যদ্বাণী করছেন।
#সংখ্যা ১ (যাঁদের জন্ম ১, ১০, ১৯ এবং ২৮ তারিখে): শ্রী গণেশ বলছেন, এই দিন ভাইবোনেদের সঙ্গে আপনার উত্তেজনাপূর্ণ সম্পর্ক পুনরায় ঠিক হতে শুরু করবে। আপনি এই দিন কোমল মেজাজে রয়েছেন এবং নিজের মধ্যে রোম্যান্সের অনুভূতি বোধ করবেন। সতর্ক থাকুন; আপনার বিরোধীরা কিন্তু কাছেই কোথাও ওঁত পেতে রয়েছে। এই দিন খরচ বাড়তে পারে, এমনকি মাসের শেষের চাহিদা পূরণ করতেও আপনাকে বেগ পেতে হবে। এই দিন ব্যক্তিগত সম্পর্কে রোম্যান্স থাকবে। শুভ সংখ্যা: ১৭, শুভ রঙ: হালকা ধূসর
#সংখ্যা ২ (যাঁদের জন্ম ২, ১১, ২০ এবং ২৯ তারিখে): শ্রী গণেশ বলছেন, ঘনিষ্ঠ বন্ধুর সঙ্গে আপনার সম্পর্ক মজবুত হবে। এই দিনের অন্যতম লক্ষ্য হল বিনোদন। এই সময়ে আপনার স্বাস্থ্যের যত্ন নিতে হবে। সারা দিন ভাগ্য আপনার সহায় হবে। এই দিন কিছু অতিরিক্ত অর্থও উপার্জন হতে পারে। সন্ধ্যায় আপনার সঙ্গীর সঙ্গে বিশ্রাম করুন; এটি সারাদিনের ক্লান্তি ভুলিয়ে দেবে। শুভ সংখ্যা: ৯, শুভ রঙ: গাঢ় হলুদ
#সংখ্যা ৩ (যাঁদের জন্ম ৩, ১২, ২১ এবং ৩০ তারিখে): শ্রী গণেশ বলছেন, কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে বিবাদের ইঙ্গিত রয়েছে। তবে মানসিক ভাবে আপনি এই দিন সুখী এবং প্রফুল্ল বোধ করবেন তাই কোনও কিছুই আপনাকে আটকে রাখতে পারবে না। আপনি হয়তো এই দিন ফ্লুতে আক্রান্ত হতে পারেন; তাই সতর্কতা অবলম্বন করুন। একটি নতুন এবং ভাল কাজের সুযোগ পেতে পারেন। আপনি এবং আপনার সঙ্গী এই দিন রোম্যান্সের মুহূর্ত ভাগ করে নেবেন, এই মুহুর্তগুলিই আপনাদের জীবনকে বিশেষ করে তুলবে। শুভ সংখ্যা: ২, শুভ রঙ: হলুদ
#সংখ্যা ৪ (যাঁদের জন্ম ৪, ১৩, ২২ এবং ৩১ তারিখে): শ্রী গণেশ বলছেন, এই দিন আপনি আপনার সৃজনশীল বহুমুখিতা প্রকাশ করার উপায় খুঁজে পাবেন। এটি একটি মজার এবং আনন্দের দিন, তাই এটির সর্বোচ্চ ব্যবহার করুন। ব্যক্তিগত সম্পর্কে খানিকটা বুদ্ধি ব্যবহার করুন এবং নিশ্চিত করুন যে আপনি গুরুত্বপূর্ণ কিছু যেন না হারান। এই দিন বিভিন্ন উৎস থেকে আর্থিক লাভ হতে পারে। আপনার জন্য এই দিন একটি সারপ্রাইজ রয়েছে যা আপনার রোম্যান্টিক সম্পর্ককে আরও মধুর করে তুলবে। শুভ সংখ্যা: ৬, শুভ রঙ: বেবি পিঙ্ক
#সংখ্যা ৫ (যাঁদের জন্ম ৫, ১৪ এবং ২৩ তারিখে): শ্রী গণেশ বলছেন, এই দিন পারিবারিক ভ্রমণ প্রেমের বন্ধনকে শক্তিশালী করতে সাহায্য করবে। সন্তান সম্পর্কিত খুশির খবর পেতে পারেন যা আপনাকে গর্বিত করবে। তবে এই দিন মাথাব্যথা এবং জ্বরের অনুভূতি হতে পারে। আপনার প্রচেষ্টাতেই এই দিন আর্থিক লাভ সম্ভব। এছাড়াও জাতক জাতিকারা এই দিন প্রচুর অর্থ উপার্জন করবেন। ব্যক্তিগত সম্পর্কে রোম্যান্স বিদ্যমান, এটি যতক্ষণ থাকবে উপভোগ করুন। শুভ সংখ্যা: ৫, শুভ রঙ: গাঢ় সবুজ
#সংখ্যা ৬ (যাঁদের জন্ম ৬, ১৫ এবং ২৪ তারিখে): শ্রী গণেশ বলছেন, এই দিন ভাইবোনেদের মধুর সম্পর্ক জীবনে সুখ নিয়ে আসবে। আপনি যদি আপনার মায়ের কাছাকাছি থাকেন তবে দুজনের মধ্যে একজন দূরে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্য খুব একটা স্বাভাবিক অবস্থানে নেই, তাই আপনি নিরুৎসাহিত বোধ করতে পারেন। এই দিন দাতব্য স্থানে বা অভাবী কাউকে উদার ভাবে দান করতে পারেন। আপনার সঙ্গী এই সময় খানিকটা স্থিমিত বোধ করতে পারেন, চেষ্টা করুন তার পাশে দাঁড়াতে। শুভ সংখ্যা: ৪, শুভ রঙ: গাঢ় ফিরোজা
#সংখ্যা ৭ (যাঁদের জন্ম ৭, ১৬ এবং ২৫ তারিখে): শ্রী গণেশ বলছেন, ৭ মূলাঙ্কের জাতক জাতিকারা সাবধান! এই দিন আইনি বিষয়ে সমস্যা হতে পারে, অন্য ক্ষেত্রে দিনটি মজার এবং উল্লাসের। এই সময়ে উত্তরাধিকার সংক্রান্ত কোনও সমস্যায় জড়াবেন না। জাতক জাতিকাদের আর্থিক অবস্থা ভাল থাকবে। বুধের কারণে জাতক জাতিকারা কিছু পরিমাণে ঋণ পরিশোধ করতে পারবেন। ব্যক্তিগত সম্পর্কে কোনও সমস্যা থাকলে তা এখন সমাধান করা সম্ভব হবে। শুভ সংখ্যা: ১৫, শুভ রঙ: প্যারট গ্রিন
#সংখ্যা ৮ (যাঁদের জন্ম ৮, ১৭ এবং ২৬ তারিখে): শ্রী গণেশ বলছেন, এই দিন ভাইবোনরা খুব একটা সহায়ক মেজাজে নেই। তবে জাতক জাতিকারা এই দিন উজ্জ্বল মেজাজে রয়েছেন। জমি বা সম্পত্তি সংক্রান্ত ক্ষতি হতে পারে। আপনার প্রিয় দাতব্য স্থানে অবাধে দান করুন। আপনার সঙ্গী আপনার কাছে সব সত্যি প্রকাশ নাও করতে পারে, সত্যটা জানার চেষ্টা করুন। শুভ সংখ্যা: ৩, শুভ রঙ: গাঢ় হলুদ
#সংখ্যা ৯ (যাঁদের জন্ম ৯, ১৮ এবং ২৭ তারিখে): শ্রী গণেশ বলছেন, এই দিন ভাইবোনেদের দৃঢ় বন্ধন সম্পর্ককে আরও সুখী করে তুলবে। তবে দিনের বেশিরভাগ ক্ষেত্রে অনিশ্চয়তা বিরাজ করতে পারে। স্বাস্থ্যের দিক থেকে আপনি শক্তির তুঙ্গে রয়েছেন। আপনি আপনার পেশাদার জীবনে আরও উন্নতি করবেন। সবেমাত্র দেখা হওয়া কারও সঙ্গে ডেটে যাওয়ার আগে দুবার চিন্তা করুন। শুভ সংখ্যা: ২২, শুভ রঙ: বেগুনি
(Disclaimer: প্রতিবেদনের লেখা তথ্য News18 বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ৷ )
Kolkata,West Bengal
December 15, 2024 9:13 AM IST