06
কিন্তু, নাগরিক গান এবং তার চিত্রায়ণ গ্রহণ করেছে সাদরে। আজও বলিউডের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মাধুরী দীক্ষিত মঞ্চে নাচলে ‘চোলি কে পিছে’-র টিউন বেজে ওঠে। ২০০৮ সালে যখন ‘স্লামডগ মিলিওনেয়ার’ মুক্তি পায়, তখন এক সাক্ষাৎকারে ইলা অরুণ আর অলকা ইয়াগনিক দুজনেই বলেন যে ছবির ‘রিঙ্গা রিঙ্গা’ গানটি তাঁদের ‘চোলি কে পিছে’-র সাফল্য থেকে অনুপ্রাণিত। মাঝে অনেকটা সময় পেরিয়ে গিয়েছে, শ্লীলতা-অশ্লীলতা নিয়ে বদলে গিয়েছে সমাজের ভাবনা, এখন তাই ‘চোলি কে পিছে’ এক কিংবদন্তি!