শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন

‘দেশে নিঃশ্বাস বন্ধ হওয়ার মতো পরিবেশ বিরাজ করছে’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১০ এপ্রিল, ২০২২
  • ১৯৬ সময় দেখুন
‘দেশে নিঃশ্বাস বন্ধ হওয়ার মতো পরিবেশ বিরাজ করছে’


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: দেশে ‘নিঃশ্বাস বন্ধ’হওয়ার মতো পরিবেশ বিরাজ করছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ‘আমাদের সবার দম বন্ধ হয়ে আসছে, নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে— এই রকম একটা অবস্থা। মানুষ এখন অস্থির হয়ে গেছে। এই ভয়াবহ দানবীয় সরকারের পতন তারা দেখতে চায়। তারা দেখতে চায় এখানে সত্যিকার অর্থেই জনগণের একটি সরকার প্রতিষ্ঠা হোক।

রোববার (১০ এপ্রিল) ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত ইফতার অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। সাতারকুলের মাদানি অ্যাভিনিউতে গ্রিনভিল আউটডোরসে এই ইফতার মাহফিল আয়োজন করা হয়।

‘দেশে নিঃশ্বাস বন্ধ হওয়ার মতো পরিবেশ বিরাজ করছে’

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আপনারা জানেন, গণতান্ত্রিক সংগ্রামে এখন পর্যন্ত আমাদের ছয় শতাধিক নেতাকর্মী গুম হয়েছে, সহস্রাধিক নেতাকর্মীকে হত্যা করা হয়েছে, ৩৫ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সম্পূর্ণ মিথ্যা মামলায় সাজা দিয়ে অন্যায়ভাবে গৃহবন্দি করে রাখা হয়েছে। তারেক রহমানকে মিথ্যা মামলায় নির্যাতন ও সাজা দিয়ে নির্বাসিত অবস্থায় রাখা হয়েছে।’

অনুষ্ঠানে গুম হওয়া নেতাকর্মীদের পরিবারের সদস্যরা তাদের স্বজন ফিরে পাওয়ার আকুতি জানান। ইফতারের পর তাদের হাতে ঈদ উপহার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন তারেক রহমান।

মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমানের সভাপতিত্বে ও সদস্য সচিব আমিনুল হকের সঞ্চালনায় ইফতার মাহফিলে অন্যদের মধ্যে অংশ নেন মির্জা আব্বাস, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, মীর নাসির, আবদুস সালাম, তাহসিনা রুশদীর লুনা, খায়রুল কবির খোকন, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, তাবিথ আউয়াল, ২০ দলীয় জোটের ফরিদুজ্জামান ফরহাদ, মোস্তাফিজুর রহমান ইরান, সৈয়দ এহসানুল হুদা, আজহারুল ইসলাম, শাহাদাত হোসেন সেলিম, সাইফুদ্দিন মনি, সৈয়দ মাহবুব হোসেনসহ অন্যরা।

সারাবাংলা/এজেড/টিআর





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর