শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’ শেরপুরে অস্ত্রের মুখে ছিনতাইয়ের শিকার রাবির ৮ শিক্ষার্থী স্ত্রীর মুখে এসিড ঢেলে দিলো স্বামী বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিভ্রাট, ইমেইল-ক্লাউডসহ বিভিন্ন সেবায় অচলাবস্থা Is Scene Getting a Sequel? Director Jithu Madhavan Reacts As Suriya-Starrer Crosses Rs 200 Crore | Regional Cinema News Sandpaper row: Will Pat Cummins take legal action against Usman Khawaja? Australia captain answers | Cricket News স্বরাষ্ট্রমন্ত্রী কেন হামলাকে লঘু করতে চাইলেন, ফেসবুকে এমপি নুসরাতের প্রশ্ন রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ বিনা বেতনে চলছে পাঠদান, ড্রেনের পানি দিয়ে তৃষ্ণা নিবারণ শিশুদের

‘দেশে পরিকল্পিতভাবে সাম্প্রদায়িক বিভাজন তৈরির চেষ্টা চলছে’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১৩ অক্টোবর, ২০২১
  • ২৮০ সময় দেখুন
‘দেশে পরিকল্পিতভাবে সাম্প্রদায়িক বিভাজন তৈরির চেষ্টা চলছে’


ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

নারায়ণগঞ্জ: বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক বলেছেন, দেশে পরিকল্পিতভাবে সাম্প্রদায়িক বিভাজন তৈরির চেষ্টা চলছে। জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে ৭১’ সালের মতো সবাইকে রুখে দাঁড়াতে হবে।

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বুধবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় নারায়ণগ‌ঞ্জের রূপগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি উপজেলার দাউদপুর ইউনিয়নের মাধবপুর, খাইলশা ও দুয়ারা এলাকার তিনটি পূজামণ্ডপ পরিদর্শন করেন।

বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ট নেতৃত্বের কারণেই সনাতন ধর্মাবলম্বীরা নিরাপদে তাদের ধর্মীয় উৎসব পালন করতে পারছেন। কোনো অশুভ শক্তি যাতে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে না পারে সেদিকে সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে।’

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত উল্লেখ করে তিনি বলেন, ‘বিএনপি-জামায়াত সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে দেশে জঙ্গিবাদ উসকে দিচ্ছে। কিন্তু বর্তমান সরকারের যথাযথ পদক্ষেপ গ্রহণের ফলে এ দেশে প্রতিটি সম্প্রদায়ের মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে স্ব স্ব ধর্মীয় অনুষ্ঠান পালনসহ অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে বসবাস করছে। দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি সমুন্নত রাখতে সরকার বদ্ধপরিকর।’

‘দেশে পরিকল্পিতভাবে সাম্প্রদায়িক বিভাজন তৈরির চেষ্টা চলছে’

পাটমন্ত্রী ব‌লেন, ‘বঙ্গবন্ধুর দুটি স্বপ্ন ছিল। একটি বাংলাদেশের স্বাধীনতা, আরেকটি দেশকে ক্ষুধা ও দারিদ্রমুক্ত করে সোনার বাংলায় পরিণত করা। একটি বঙ্গবন্ধু করে গেছেন। আরেকটি স্বপ্ন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাস্তবায়ন হচ্ছে।’

এ সময় আরও উপস্থিত ছিলেন- ম‌হিলা ও শিশুবিষয়ক মন্ত্রণাল‌য়ের সা‌বেক প্রতিমন্ত্রী মে‌হের আফ‌রোজ চুমকি এমপি, রূপগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, দাউদপুর ইউনিয়ন প‌রিষ‌দের চেয়ারম্যান নুরুল ইসলাম জাহাঙ্গীর, বাংলা‌দেশ আওয়ামী হকার্স লী‌গের যুগ্ম-সম্পাদক কামাল হো‌সেন কমল, দাউদপুর ইউনিয়ন যুবলী‌গের সভাপ‌তি সৈয়দ র‌ফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আমিন রানা, দাউদপুর ইউনিয়ন ম‌হিলা লী‌গের সাধারণ সম্পাদক ফের‌দৌসী জান্নাত রুমা, নারায়ণগঞ্জ জেলা ছাত্রলী‌গের সাংগঠ‌নিক সম্পাদক আশিকুল ইসলাম খোকন প্রমুখ।

সারাবাংলা/পিটিএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর