শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন

দেশে ফেরার পথে চীনে ঢাবি অধ্যাপকের মৃত্যু

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫
  • ১৩০ সময় দেখুন


ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশে ফেরার পথে চীনের কুনমিং বিমানবন্দরে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।

বৃহস্পতিবার (২৪ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর এ তথ্য জানিয়েছে। এর আগে, বুধবার তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৮ বছর।

অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম The Daesoon Academy of Sciences (DAOS)-এর আমন্ত্রণে সপ্তম বার্ষিক সম্মেলনে অংশগ্রহণের জন্য গত ১৭ জুলাই দক্ষিণ কোরিয়ায় যান।

এদিকে, অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলমের আকস্মিক মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের রুটিন দায়িত্বে নিয়োজিত প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বাণীতে তিনি বলেন, ‘অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম একজন নিরহংকার, সদালাপী ও সজ্জন ব্যক্তি ছিলেন। তার মৃত্যুতে জাতি একজন গুণী শিক্ষক ও গবেষককে হারাল।’

তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তার শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর