রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News

দেশে সুষ্ঠু রাজনীতির পরিবেশ নেই: চুন্নু

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ৩ জুন, ২০২৪
  • ১৩১ সময় দেখুন
দেশে সুষ্ঠু রাজনীতির পরিবেশ নেই: চুন্নু


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, দেশে কোনো সুষ্ঠু রাজনীতির পরিবেশ নেই। শাসক দলের টাকা, প্রশাসনের দৌরাত্ম ও আওয়ামী লীগ নেতাকর্মীদের দুর্বৃত্তায়নে অন্য কোনো দল টিকতে পারছে না। বর্তমানে উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা এত টাকা খরচ করছে যে তার সামনে অন্য কোনো প্রার্থীর দাঁড়ানোর মতো সাহস ও ক্ষমতা নেই।

রোববার (২ মে) রাতে স্বেচ্ছাসেবক পার্টির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির ফরম বিতরণের শুভ উদ্বোধনের সময় তিনি এসব কথা বলেন।

জাপা মহাসচিব বলেন, ‘ব্যাংকের টাকা লুটপাট হয়ে গেছে, ব্যাংক খালি। সাবেক অর্থমন্ত্রীসহ চার এমপি স্ত্রী-কন্যাদের নামে রিক্রুটিং এজেন্সি করে ম্যান পাওয়ার লাইসেন্স করেছেন। মালয়েশিয়া যাওয়ার জন্য সরকার ৭০-৮০ হাজার টাকা নির্ধারণ করে দিলেও রিক্রুটিং এজেন্সি ৬-৭ লাখ টাকা নিয়েও অনেককে মালয়েশিয়ায় পাঠাতে পারে নাই। এই সব রিক্রুটিং এজেন্সি নিয়ন্ত্রণ করতে সরকার ব্যর্থ হয়েছে।’

বিরোধীদলীয় চিফ হুইপ আরও বলেন, ‘সাবেক আইজিপি কীভাবে ৭০-৮০ কোটি টাকা ব্যাংক থেকে তুলে দেশান্তরী হলেন, তাও আবার সপরিবারে, প্রকাশ্য ইমিগ্রেশন দিয়ে। স্বরাষ্ট্রমন্ত্রী কীভাবে বলেন আমরা জানি না?’

তিনি আরও বলেন, ‘বিদ্যুৎ খাতে হরিলুট হচ্ছে। উৎপাদন ৮ হাজার মেগাওয়াট, প্রয়োজন ১৪ হাজার মেগাওয়াট। ২৮ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের জন্য জরিমানা দেন ৪৬ হাজার কোটি টাকা। জরিমানা দেওয়ার টাকা আছে, কিন্তু বিদ্যুৎ কেনার টাকা নাই। কোনো সিন্ডিকেট সরকার নিয়ন্ত্রণ করতে পারছে না।’

চুন্নু বলেন, ‘মানুষ এখন যাবে কোথায়? মানুষ এত কষ্ট সহ্য করতে পারছে না। আওয়ামী লীগ ও বিএনপি দেশের জন্য ভালো কিছু করতে পারেনি। তাই বিকল্প একটি দল দেশ পরিচালনার জন্য খুঁজছে। হুসেইন মুহম্মদ এরশাদের উন্নয়নের কথা স্মরণ করে জিএম কাদেরের নেতৃত্বে জাতীয় পার্টির কথা ভাবছে।’

সারাবাংলা/এএইচএইচ/পিটিএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর