রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
শিরোনাম :
Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News

দেশ গঠনে নতুন বার্তা দেবেন তারেক রহমান

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ১০৭ সময় দেখুন



স্পেশাল করেসপন্ডেন্ট

১৩ সেপ্টেম্বর ২০২৪ ২০:২৪



ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে ১৫ সেপ্টেম্বর বিএনপির সমাবেশ থেকে দেশ গঠনে নতুন বার্তা দেবেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে ১৪ ও ১৫ সেপ্টেম্বরের স্মরণসভা ও সমাবেশের প্রস্ততি সংক্রান্ত যৌথ সভা শেষে তিনি এসব তথ্য জানান।

জাহিদ হোসেন বলেন, ‘গণতন্ত্র দিবস উপলক্ষে ১৫ সেপ্টেম্বর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ হবে। সেই সমাবেশ হবে অন্যতম বৃহৎ সমাবেশ। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সমাবেশ থেকে আগামী দিনের বাংলাদেশ পুনর্গঠনে নতুন বার্তা দেবেন তিনি।

তিনি বলেন, ‘এবারের আন্তর্জাতিক গণতন্ত্র দিবস বিশেষ গুরুত্ব বহন করে। এ উপলক্ষে বিএনপি দুদিনের কর্মসূচি ঘোষণা করেছে। গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে শহীদদের স্মরণে ১৪ সেপ্টেম্বর বিকেলে কেন্দ্রীয় শহিদ মিনারে স্মরণসভা হবে। সেখানে কথা বলবেন শহীদ পরিবারের সদস্যরা।’

জাহিদ হোসেন বলেন, ‘শেখ হাসিনা ক্ষমতা গ্রহণের পর নেতাকর্মীরা নিজেদের ভবিষ্যতের আখের গোছানোর জন্য দেশের সম্পদকে পৈতৃক সম্পত্তির মতো লুটপাট করেছে। শেখ হাসিনার সরকার ১৪ সালে বিনাভোটে নির্বাচন করেছে, ১৮ সালে দিনের ভোট রাতে করেছে, ২৪ সালে ডামি নির্বাচন করে দেশের গণতন্ত্রকে হত্যা করেছে। সেই সাথে নিজের ক্ষমতাকে বাঁচিয়ে রাখতে সকল প্রতিষ্ঠানকে দলীয়করণ করেছে।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগ সরকার সংবিধানকে কাটাছেড়া করতে করতে একটি দলীয় সংবিধানে পরিণত করেছে। আইনশৃঙ্খলা বাহিনীকে দলীয় বাহিনীতে পরিণত করেছে। আইন আদালতকে যেমন ইচ্ছা তেমন ব্যবহার করেছে। বিরোধীদলের নেতাকর্মী, সাংবাদিক ও সাধারণ মানুষের বিরুদ্ধে লাখ লাখ মামলা দেওয়া হয়েছে। তার অপকর্মের বিরুদ্ধে যেই কথা বলেছে, তাকেই হত্যা বা গুম করা হয়েছে।’

জাহিদ বলেন, ‘দেশে হারিয়ে যাওয়া গণতন্ত্র পুনরুদ্ধারে খালেদা জিয়া দীর্ঘ সময় আন্দোলন করেছেন। এখন আমাদের নেতা তারেক রহমানের নির্দেশে আমরা আন্দোলন করছি। বিএনপি আন্দোলনে ছিল, আন্দোলনে থাকবে। যতদিন পর্যন্ত ভোটের অধিকার আর গণতন্ত্র ফিরে না আসবে।’

এ সময় বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন, চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান, আব্দুস সালাম, হাবিব-উন নবী খান সোহেল, শহীদ উদ্দিন চৌধুরি এ্যানি, কাজী সাইদুল আলম বাবুলসহ ঢাকা বিভাগের নেতারা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এজেড/এনইউ


টপ নিউজ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর